AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: জেল থেকে ছাড়া পেয়েছিলেন কয়েকদিন আগেই, ভরসন্ধ্যায় প্রকাশ্যে খুন তৃণমূল নেতা, অভিযুক্ত কংগ্রেস

Malda Murder: পাওনা টাকা আদায় নিয়ে পুরনো বিবাদের জেরেই খুন বলে অভিযোগ। তৃণমূলকর্মী নাসিরুদ্দিনের ভাইয়ের দাবি, কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখের কাছে ৮০ হাজার টাকা পেতেন নাসিরুদ্দিন। সেই টাকা চাইতে গেলেই বিবাদ শুরু হয়।

Malda: জেল থেকে ছাড়া পেয়েছিলেন কয়েকদিন আগেই, ভরসন্ধ্যায় প্রকাশ্যে খুন তৃণমূল নেতা, অভিযুক্ত কংগ্রেস
নিহত তৃণমূল নেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 08, 2026 | 1:10 PM
Share

মালদহ: কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন, শুক্রবার ভরসন্ধ্যায় প্রকাশ্য়ে খুন করা হল সেই নেতাকে। মালদহে মোথাবাড়িতে কোপের পর কোপ মেরে ওই নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ২৪ ঘণ্টার মধ্যেই লিখিত অভিযোগ দায়ের হল এলাকার কংগ্রেস নেতার বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় বাজারের মধ্যে কুপিয়ে খুন করা হয়েছে ওই তৃণমূলকর্মীকে। মালদহের মোথাবাড়ি থানার বাঙিটোলার পঞ্চানন্দপুরের ঘটনা। মৃতের নাম নাসিরুদ্দিন আহমেদ। সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। এরপরেই এইভাবে খুন।

ইতিমধ্যেই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখ ও তাঁর ভাই ফিরোজ শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফে।

পাওনা টাকা আদায় নিয়ে পুরনো বিবাদের জেরেই খুন বলে অভিযোগ। তৃণমূলকর্মী নাসিরুদ্দিনের ভাইয়ের দাবি, কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখের কাছে ৮০ হাজার টাকা পেতেন নাসিরুদ্দিন। সেই টাকা চাইতে গেলেই বিবাদ শুরু হয়।

প্রথমে নাসিরুদ্দিনের বিরুদ্ধেই হামলা চালানোর অভিযোগ উঠেছিল। সেই কারণে তাঁকে জেলে যেতে হয়। তিন মাস পরে তিনি ছাড়া পান। শুক্রবার নাসিরুদ্দিন ছেলের ওষুধ কিনতে বেরিয়েছিলেন, রাস্তায় তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ফিরোজদের বিরুদ্ধে। সেখান থেকে নাসিরুদ্দিন পালিয়ে বাজারে গেলে সেখানেও হামলা চালানো হয়। কুপিয়ে খুন করা হয় তাঁকে।

Follow Us
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ