AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: বাপ কা বেটা! অজিদের বিরুদ্ধে ভারতের অনুর্ধ্ব ১৯ দলে সুযোগ পেলেন দুই ভারতীয় কিংবদন্তি ব্যাটারের পুত্ররা

Aryavir Sehwag & Anway Dravid: একসময় দলে খেলতেন বাবারা, এবার তাঁদের স্থানপূরণে এলেন ছেলেরা। একদিকে ভারতের বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর, অন্যদিকে দেশের অন্যতম টেস্ট ব্যাটার রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় - দুজনের দিকেই নজর থাকবে। দুই কিংবদন্তির ছেলেই অবশ্য শুধুমাত্র ওডিআই স্কোয়াডে জায়গা পেয়েছেন।

Indian Cricket: বাপ কা বেটা! অজিদের বিরুদ্ধে ভারতের অনুর্ধ্ব ১৯ দলে সুযোগ পেলেন দুই ভারতীয় কিংবদন্তি ব্যাটারের পুত্ররা
বাবার দেখানো পথেই ছেলেরা। আর্যবীর ও অন্বয়। Image Credit: Getty Images, X
| Edited By: | Updated on: Aug 27, 2026 | 1:56 PM
Share

নয়াদিল্লি : আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ফের একসঙ্গে দেখা যেতে পারে বীরেন্দ্র সেহবাগ ও রাহুল দ্রাবিড়কে। তবে এবার ব্যাট হাতে নয়, তাঁদের উত্তরসূরিদের হাত ধরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের ওয়ান ডে সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই কিংবদন্তি ক্রিকেটারের ছেলে – আর্যবীর সেহবাগ ও অন্বয় দ্রাবিড়।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ শুরু হবে। এর পাশাপাশি দুটি মাল্টি-ডে ম্যাচও খেলবে দুই দল। এই সিরিজের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। ওয়ান ডে দলের ক্যাপ্টেন লক্ষ্য রায়চন্দানি। মাল্টি-ডে ম্যাচগুলির জন্য ক্যাপ্টেন করা হয়েছে যশবর্ধন সিং চৌহানকে।

দুই কিংবদন্তির ছেলেই অবশ্য শুধুমাত্র ওডিআই স্কোয়াডে জায়গা পেয়েছেন। ১৮ বছরের আর্যবীর এই প্রথম ইন্ডিয়া টিমে জায়গা পেলেন। বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়ে নিয়েছে। অনেকটাই বাবার মতো শট মারেন বলে আর্যবীরকে নিয়ে ইতিমধ্যেই তুলনা শুরু হয়েছে। অন্যদিকে, রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয়ও ভারতীয় দলে নিজের জায়গা ধরে রেখেছেন। গত মাসে শ্রীলঙ্কা সফরেও ভারতের দলের সদস্য ছিলেন ১৭ বছরের এই উইকেটকিপার-ব্যাটার। শ্রীলঙ্কা সফরে দুটি ম্যাচেই খেলেছিলেন অন্বয়। তার মধ্যে একটি ম্যাচে ১৪ ও অন্য ম্যাচে ৮৭ রান করেন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের জার্সিতে তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় দেশবাসী।

একসময় দলে খেলতেন বাবারা, এবার তাঁদের স্থানপূরণে এলেন ছেলেরা। একদিকে ভারতের বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর, অন্যদিকে দেশের অন্যতম টেস্ট ব্যাটার রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় – দুজনের দিকেই নজর থাকবে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৩টি ওডিআই ও ১ম মাল্টি ডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজকোটে। ২য় মাল্টি ডে ম্যাচটি হবে আহমেদাবাদে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ।

Follow Us