AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jennifer Winget marriage: বিয়ের পিঁড়িতে জেনিফার উইংগেট! করণ সিং গ্রোভারের প্রাক্তন স্ত্রী-র পাত্র কে?

Jennifer Winget wedding updates: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেট। পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি সে সময় করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন তিনি। তবে পরবর্তীতে জেনিফার স্বীকার করেন, তাঁরা কেউই তখন বিয়ের মতো বড় সিদ্ধান্তের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। কবে চার হাত এক হচ্ছে?

Jennifer Winget marriage: বিয়ের পিঁড়িতে জেনিফার উইংগেট! করণ সিং গ্রোভারের প্রাক্তন স্ত্রী-র পাত্র কে?
পাত্র কে?
| Updated on: Jun 08, 2026 | 3:29 PM
Share

জেনিফার উইংগেট (Jennifer Winget)-এর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগী মহলে কৌতূহলের শেষ নেই। ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর জীবনে কি তবে নতুন বসন্ত এল? বেশ কিছু দিন ধরে তাঁর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল বিনোদন দুনিয়ায়। কখনও সহ-অভিনেতার নাম জড়িয়ে নানা রটনা তৈরি হয়েছে, আবার কখনও শোনা গিয়েছে অন্য গুঞ্জন। তবে এবার সমস্ত জল্পনায় জল ঢেলে সামনে এল আসল খবর। কোনও অভিনেতা নন, বরং সিঙ্গাপুরের এক নামী ব্যবসায়ীর গলায় মালা দিতে চলেছেন ৪১ বছর বয়সি এই সুন্দরী।

খবর অনুযায়ী, পাত্রের নাম ইসমাইল উইলিয়াম। তিনি সিঙ্গাপুরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ইতিমধ্যেই নাকি তাঁদের বাগ্‌দান পর্ব গোপনে সারা হয়ে গিয়েছে। জেনিফারের এক অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র মারফত এই খবরের সত্যতা জানা গিয়েছে। একান্তে ভ্রমণের সময় জেনিফারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উইলিয়াম। আর নায়িকাও আনন্দের সঙ্গে সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন তাঁরা এবং দু’জনেই এখন নতুন জীবনের প্রস্তুতি নিতে ব্যস্ত।

কবে বসছে বিয়ের আসর? সূত্র জানাচ্ছে, খ্রিস্টান রীতি মেনেই চার হাত এক হতে চলেছে তাঁদের। বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে শুভ কাজ সম্পন্ন হতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী তা পিছিয়ে ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি পর্যন্তও যেতে পারে। বিয়ের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুম্বইয়ের বিনোদন জগতের অনেকেই এই খবর জানেন। শোনা যাচ্ছে, বলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া দেশমুখ জেনিফারের এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন।

এর আগে ২০১২ সালে সহ-অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। জীবনের অনেক চড়াই-উতরাই পেরিয়ে ৪১ বছর বয়সে এসে জেনিফার আবার নিজের নতুন সংসার গোছানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা জেনে বেজায় খুশি অনুরাগীরা।

কেরিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় মাত্র ২২ বছর বয়সে বিয়ে করে এক সফল গৃহবধূ হতে চেয়েছিলেন জেনিফার উইংগেট। ২৪ বছরের মধ্যে মা হওয়ার ইচ্ছাও ছিল তাঁর। পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি সে সময় করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন তিনি। তবে পরবর্তীতে জেনিফার স্বীকার করেন, তাঁরা কেউই তখন বিয়ের মতো বড় সিদ্ধান্তের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। ফলে ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় এবং পরে করণ অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন। এবার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করছেন জেনিফার।

Follow Us