AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanchan-Sreemoyee: ‘ওর পাশে থাকার চেষ্টা করেছি…’, কাঞ্চনের সঙ্গে সংসার করে এ কী বললেন শ্রীময়ী? 

Tollywood: বাস্তবে ঠিক কেমন আছেন? দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকমাস। এবার শ্রীময়ীকে নিয়ে এমন অনেক কথাই শেয়ার করলেন কাঞ্চন, যা অতীতে বলেননি।

Kanchan-Sreemoyee: 'ওর পাশে থাকার চেষ্টা করেছি...', কাঞ্চনের সঙ্গে সংসার করে এ কী বললেন শ্রীময়ী? 
| Updated on: Aug 06, 2024 | 11:49 PM
Share

শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিক। টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। বয়সের ফারাকে বিয়ে থেকে শুরু করে কাঞ্চনের জীবনে তৃতীয় বিয়ে, একাধিক কারণে কটাক্ষের শিকার হওয়া এই জুটি বিন্দুমাত্র বিচলিত নন সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে কে কী বলছে। উল্টে মজা করে শ্রীময়ীকে বলতে শোনা যায় যে এই বিয়ে করে তাঁদের ফলোয়ার বেজায় বেড়ে গিয়েছে। তবে ধূমধাম করে বিয়ে করা এই জুটি, বাস্তবে ঠিক কেমন আছেন? দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকমাস। এবার শ্রীময়ীকে নিয়ে এমন অনেক কথাই শেয়ার করলেন কাঞ্চন, যা অতীতে বলেননি।

‘চুপ কর’-কে সাক্ষাৎকার দেওয়া সময় অতীতে ফিরলেন কাঞ্চন। বললেন, ‘সত্যি আমি ভাগ্যবান। এমনটা একটা সময় শ্রীময়ী আমার পাশে ছিল, আমি ধূমপান করতাম, মদ্যপান করতাম, সেখান থেকে আমি এখন ধূমপান করি না, মদ্যপান করি না, এটার জন্য আমার যদি ২৫ শতাংশ অবদান থাকে, ওর ৭৫ শতাংশ আছে। যখন রাজনৈতিক নির্বাচন হয়, আমার প্রচারের সমস্ত দায়িত্বে ও ছিল। আমি ঘুরতে যেতাম না, আজ আমি লাদাখ গেছি, মানালি গিয়েছি…।’

এরপরই কাঞ্চনকে থামিয়ে শ্রীময়ী বলেন, ‘ও এটা বলছে, তবে সবটাই নিজের ইচ্ছে। কেউ কাউকে জোর করে কিছু করে নিতে পারে না। এটা ওর অনুভুতি। প্রতিটা পুরুষ মানুষের পাশেই দেখবেন, একটা করে মহিলার খুব প্রয়োজন হয়। যে এক ভাল বন্ধু, যে তাঁকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেবে। আমিও ওর বন্ধু হিসেবে ওর পাশে থাকার চেষ্টা করেছি।’

Follow Us