AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Govt: বিদ্যুতে ছাড়, সুদে ছাড়, শিল্পনীতিতে একগুচ্ছ চমক শুভেন্দু-সরকারের

Suvendu Adhikari: শিল্পনীতি প্রকাশ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস রায়, স্বপন দাসগুপ্ত, অর্জুন সিং, শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, মৌমিতা মিশ্র বিশ্বাস। উপস্থিত হর্ষবর্ধন নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, ময়াঙ্ক জালান, উমেশ চৌধুরী, সি এস ধানুকা, রুদ্র চট্টোপাধ্যায়ের মতো শিল্পপতিরা।

West Bengal Govt: বিদ্যুতে ছাড়, সুদে ছাড়, শিল্পনীতিতে একগুচ্ছ চমক শুভেন্দু-সরকারের
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2026 | 5:13 PM
Share

কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৈরি হল নতুন শিল্পনীতি। বৃহস্পতিবার সেই শিল্পনীতি প্রকাশ করেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। সেই নীতিতে রাজ্যের শিল্পের ক্ষেত্রে একাধিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ শুল্ক থেকে শুরু করে ইপিএফ- সব ক্ষেত্রেই সহায়তা করার বার্তা দেওয়া হয়েছে।

কী কী আছে রাজ্যের শিল্পনীতিতে

এসজিএসটি (স্টেট জিএসটি)-তে দেওয়া হবে ছাড়।

৫ বছর পর্যন্ত বিদ্যুতের শুল্ক ছাড় দেওয়া হবে উৎপাদনকারী ও পরিষেবা প্রদানকারী ইউনিটের জন্য।

লিজ নেওয়া জায়গায় ভাড়ার ক্ষেত্রে আর্থিক সাহায্য করবে সরকার।

ইপিএফও-র ক্ষেত্রে সহায়তা করবে রাজ্য সরকার।

এমএসএমই-র ক্ষেত্রে ঋণের সুদে ছাড়, নতুন প্রযুক্তি প্রয়োগ করা হলে সাহায্য করবে সরকার।

যে সব মহকুমায় কম শিল্পোন্নয়ন হয়েছে, সেখানে শিল্পের ক্ষেত্রে বেশি সাহায্য করবে সরকার।

মেগা প্রকল্পের ক্ষেত্রে একর প্রতি ৫০টি কর্মসংস্থান করতে হবে। বড় প্রকল্প হলে রাস্তা, জল ও বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সাহায্য করবে রাজ্য সরকার।

প্রকল্পের জমির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়।

গবেষণা ও উন্নয়নে সাহায্য করবে সরকার।

যে সব হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় অলাভজনক বা সিএসআর তহবিল থেকে চলে, তাদের রাজ্যে অন্তত ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। বিনিময়ে ১০০ শতাংশ পর্যন্ত ডিউটি ফি মকুব করা হবে।

শিল্পনীতি প্রকাশ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস রায়, স্বপন দাসগুপ্ত, অর্জুন সিং, শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, মৌমিতা মিশ্র বিশ্বাস। উপস্থিত হর্ষবর্ধন নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, ময়াঙ্ক জালান, উমেশ চৌধুরী, সি এস ধানুকা, রুদ্র চট্টোপাধ্যায়ের মতো শিল্পপতিরা।

Follow Us