‘এই বউটাকে ছাড়বেন না…’, কাঞ্চনের ‘লজ্জা-শরম’ দেখে ধমক লোকের

Kanchan Mullick: ২ মার্চ সামাজিকভাবে বিয়ে করেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বিয়ের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করেছেন কাঞ্চন। ছবির ক্যাপশন হিসেবে কাঞ্চন লিখেছেন, "বন্ধু তোমার ভালবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেওয়ার স্বপ্নটাকে জাপ্টে ধরে থেকো।"

এই বউটাকে ছাড়বেন না..., কাঞ্চনের লজ্জা-শরম দেখে ধমক লোকের
কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ের ছবি।

|

Mar 05, 2024 | 11:06 AM

২ মার্চ তাঁর দীর্ঘদিনের ‘চর্চিত’ প্রেমিকা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁরা যে ওই দিনই বিয়ে করছেন, তা সকলকে ফলাও করে আগে থেকে জানাননি কাঞ্চন-শ্রীময়ী। ২ মার্চ তাঁদের গায়ে হলুদের ছবি সামাজিক মাধ্যমের পাতায় ছয়লাপ হয়ে যায়। তখনই জানা যায়, ওই দিনই বিয়ে করছেন এই অসম বয়সের জুটি। কাঞ্চনের থেকে সময় ২৭ বছরের ছোট শ্রীময়ী। কাঞ্চনের ৫৩। শ্রীময়ী ২৬। এই অসম বয়সের বিষয়টিকে নিয়ে কোনওদিনই মাথা ঘামাননি শ্রীময়ী-কাঞ্চন। TV9 বাংলাকে কাঞ্চন একান্তভাবে বলেছেন, “সো হোয়াট, তাতে কি যায় আসে। কোনও মানুষ যদি একে-অপরের সঙ্গে ভাল থাকেন, তাতে বয়স কোনও বাধা নয়।”

২ মার্চ বিয়ের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করেছেন কাঞ্চন। ছবির ক্যাপশন হিসেবে কাঞ্চন লিখেছেন, “বন্ধু তোমার ভালবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেওয়ার স্বপ্নটাকে জাপ্টে ধরে থেকো।”

এই ক্যাপশন এবং বিয়ের ছবি দেখার পর নেটমহলের অনেকেই ধমক দিতে শুরু করেছেন কাঞ্চনকে। এক নেটিজ়েন ধমকের সুরে কাঞ্চনকে বলেছেন, “আর যেন আর-একটা বিয়ে করতে না দেখি… এই বউটাকে যেতে দেবেন না। একজন আমার বাঁকাভাবে লিখেছেন, “পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হল সেই ব্যক্তি, যার কোনও লজ্জা শরম নাই।”

এ সবই কমেন্ট বক্সে এসেছে কাঞ্চন মল্লিকের। তিনি সেই সমস্ত কমেন্ট হয়তো পড়েওছেন। কিন্তু উত্তর দেননি একটাতেও। TV9 বাংলাতে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কাঞ্চন বলেছিলেন, তিনি যখন অন্ধকারে ডুবে গিয়েছিলেন, তখন পাশে এসে দাঁড়িয়েছেন একমাত্র শ্রীময়ীই। কাঞ্চনের জীবনের পরশপাথর শ্রীময়ী। সেই মেয়েটাকে তিনি আগলে ধরে রাখতে চান। ফলে লোকে কে কী বলল, তাতে আর কিচ্ছুই যায় আসে না কাঞ্চনের। বলেছিলেন, “তিনবার বিয়ে করেও বিয়ে নামক প্রতিষ্ঠান থেকে আমার ভরসা উঠে যায়নি।” বিয়ে করতে যাওয়ার আগে তাঁর মধ্যে স্বাভাবিকভাবেই উন্মাদনা ছিল। কাঞ্চন বিশ্বাস করেন, নতুন কিছু শুরু করার আগে সহজাতভাবে মানুষের মন উত্তেজিত হয়ে ওঠে। তাঁরও হয়েছে।

Follow Us