AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাঞ্চনের চিত্‍কার,যন্ত্রণায় কাতর শ্রীময়ী! ঠিক কী ঘটেছিল সেই মুহূর্তে?

Sreemoyee-Kanchan: শনিবার মেয়ে হয়েছে শ্রীময়ী চট্টরাজের। দ্বিতীয় বার বাবা হয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। মেয়ে হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে তারকা দম্পতি। বিয়ের ৮ মাসের মাথাতেই সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। এরই মাঝে কাঞ্চন ভাগ করে নিলেন মেয়ের জন্ম মুহূর্তের অভিজ্ঞতা।

কাঞ্চনের চিত্‍কার,যন্ত্রণায় কাতর শ্রীময়ী! ঠিক কী ঘটেছিল সেই মুহূর্তে?
| Edited By: | Updated on: Nov 04, 2024 | 8:47 PM
Share

শনিবার মেয়ে হয়েছে শ্রীময়ী চট্টরাজের। দ্বিতীয় বার বাবা হয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। মেয়ে হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে তারকা দম্পতি। বিয়ের ৮ মাসের মাথাতেই সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। এরই মাঝে কাঞ্চন ভাগ করে নিলেন মেয়ের জন্ম মুহূর্তের অভিজ্ঞতা। চিকিত্‍সক শ্রীময়ীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় কাঞ্চনকেও সেখানে যাওয়ার জন্য বলেন। তবে এমনিতে রক্ত দেখলেই নাকি অজ্ঞান হয়ে যান কাঞ্চন। কিন্তু তার পরেও মেয়ে হওয়ার জন্ম মুহূর্ত মিস করলেন না অভিনেতা তথা বিধায়ক। অপারেশন থিয়েটারে থাকার অভিজ্ঞতাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

অভিনেতা বললেন, “আমায় চিকিত্‍সক বলেছিলেন বউ এত কষ্ট পাচ্ছে। মহিলারা যদি ৯ মাস কষ্ট করতে পারেন তাহলে আপনি কেন করতে পারবেন না। সঙ্গে সঙ্গে আমি এটাও বলি যে রক্ত দেখলে আমার মাথা ঘুরে যায়। চিকিত্‍সকই আমায় আশ্বাস দেন যে মাথা ঘুরবে না। শুধু বউ কেন কষ্ট করবে। আমিও তো বাবা হচ্ছি। ভিতরে বসে ছিলাম। মেয়ে হওয়ার পর আমি খুবই উত্তেজিত হয়ে পড়ি। ওটিতেই চিত্‍কার করে ফেলি। তখন সবাই বলেন আস্তে আস্তে চমকে যাবে। তবে আমারও মনে হয়েছিল থাকা উচিত। অসাধারণ একটা অভিজ্ঞতা। মেয়ের জন্য অদ্ভুদ ভাবে আমি সেদিন নার্ভাস হইনি। দারুণ একটা অভিজ্ঞতা। স্বর্গীয় একটা মুহূর্ত।” প্রতি দিন নার্সিংহোমেই থাকছেন কাঞ্চন। কিছু দিন পরে নতুন মা শ্রীময়ী আর মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন অভিনেতা।

উল্লেখ্য, আবারও বাবা হওয়া নিয়ে বিস্তর কটাক্ষ শুনতে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতিকে নিয়ে কম ট্রোলিং শুরু হয়নি। তবে এই পরিস্থিতিতে তাঁদের পাশে রয়েছেন ভক্তরা। তাঁরা বলেছেন, “বাচ্চাটাকে এর মধ্যে জুড়ে দেওয়ার কারণ নেই। ও এসবের কিচ্ছুটি জানে না। ও নিষ্পাপ। ওকে ভাল থাকতে দিন। অনেক হয়েছে।” প্রসঙ্গত, এই মুহূর্তে মল্লিক ও চট্টরাজ পরিবারে খুশির জোয়ার। মেয়েই চেয়েছিলেন দু’জনে। সেই আশাই পূর্ণ হয়েছে। টিভিনাইন বাংলাকে শ্রীময়ী বলছিলেন, ” কাঞ্চন আমায় বলে, ‘আমাদের আমাদের সম্পর্ককে অনেক কটাক্ষ করা হয়েছে, আমি চাই না আমাদের সন্তান আসার আগেই তাকে নিয়ে চর্চা শুরু হয়ে যাক’। তাই প্রেগন্যান্সি শুটের ছবি দিইনি।” আপাতত মেয়েকে নিয়েই কাটছে তাঁদের জীবন।

Follow Us