AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আদালতে মুখোমুখি কঙ্গনা-জাভেদ, আচমকাই গীতিকারের দিকে এগিয়ে গেলেন অভিনেত্রী, তারপর…

দীর্ঘ পাঁচ বছরের ঝামেলা। নানা তর্ক-বিতর্কের পর কঙ্গনার বিরুদ্ধে আদালতে জাভেদ আখতার। বলিউড কুইনের নামে ঠুকলেন মানহানির মামলা! ঠোঁটকাটা নামে খ্যাত কঙ্গনা, তাতেও চুপ করেননি। জাভেদ আখতারকে ইঙ্গিত করে নানা সময়ে নানা উক্তি করে গিয়েছেন।

আদালতে মুখোমুখি কঙ্গনা-জাভেদ, আচমকাই গীতিকারের দিকে এগিয়ে গেলেন অভিনেত্রী, তারপর...
| Updated on: Feb 28, 2025 | 4:38 PM
Share

দীর্ঘ পাঁচ বছরের ঝামেলা। নানা তর্ক-বিতর্কের পর কঙ্গনার বিরুদ্ধে আদালতে জাভেদ আখতার। বলিউড কুইনের নামে ঠুকলেন মানহানির মামলা! ঠোঁটকাটা নামে খ্যাত কঙ্গনা, তাতেও চুপ করেননি। জাভেদ আখতারকে ইঙ্গিত করে নানা সময়ে নানা উক্তি করে গিয়েছেন। তবে বলে না, শেষ ভালো যার, সব ভালো তার! তেমনটি ঘটল ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ দিনে। মানহানি মামলায় আদালতে জাভেদ আখতারের মুখোমুখি হতেই, কঙ্গনাও মিষ্টি হাসলেন, জাভেদ আখতারও।

ফেব্রুয়ারি মাসের শুরুতেই জাভেদ আখতারের দায়ের করা মানহানি মামলায় কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। বিপদ বুঝে কঙ্গনাই, এগিয়ে এলেন। আদালত চত্বরেই এই মামলার মিটমাট করে ফেললেন গীতিকার জাভেদ ও অভিনেত্রী কঙ্গনা। শুধু তাই নয়, জাভেদ, কঙ্গনাকে কথা দিয়েছেন, তা পরবর্তী ছবিতে গানও লিখবেন।

কঙ্গনা এই মামলার মিটমাটের খবর শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে একফ্রেমে দেখা গেল কঙ্গনা ও জাভেদকে।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, সোশাল মিডিয়ায় নানা বিতর্ক তোলপাড় তুলেছিল। সেই সময়ই নেপোটিজমের প্রশ্ন তুলে জাভেদকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। তা নিয়েই বচসা শুরু। সেই মামলারই নিষ্পত্তি ঘটালেন কঙ্গনা ও জাভেদ।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা