AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আচমকা হাইকোর্টে ছুটলেন কার্তিক আরিয়ান! কী ঘটল?

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর অনুমতি ছাড়াই তাঁর ছবি ও পরিচয় ব্যবহার করে টি-শার্ট, মগ বা অন্যান্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তাঁর ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে বিজ্ঞাপনে ব্যবহার করার অভিযোগও উঠেছে। অভিনেতার দাবি, এটি তাঁর গোপনীয়তা এবং প্রচারের অধিকারের চরম লঙ্ঘন। কার্তিক আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন যাতে ভবিষ্যতে তাঁর ছবি, ভিডিও বা কণ্ঠস্বর বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ ব্যবহার করতে না পারে।

আচমকা হাইকোর্টে ছুটলেন কার্তিক আরিয়ান! কী ঘটল?
কী ঘটল কার্তিক আরিয়ানের সঙ্গে?
| Updated on: Apr 07, 2026 | 6:35 PM
Share

নিজের ব্যক্তিত্ব ও পরিচয়ের অধিকার রক্ষায় এবার কড়া পদক্ষেপ নিলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। বিনা অনুমতিতে তাঁর নাম, ছবি কিংবা কণ্ঠস্বর ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে একাধিক দেশি ও বিদেশি ই-কমার্স সংস্থা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা ঠুকেছেন অভিনেতা। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় ‘জন ডো’র বিরুদ্ধেও এই আইনি লড়াই শুরু করেছেন তিনি।

কার্তিকের পক্ষ থেকে করা পিটিশনে জানানো হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর অনুমতি ছাড়াই তাঁর ছবি ও পরিচয় ব্যবহার করে টি-শার্ট, মগ বা অন্যান্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তাঁর ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে বিজ্ঞাপনে ব্যবহার করার অভিযোগও উঠেছে। অভিনেতার দাবি, এটি তাঁর গোপনীয়তা এবং প্রচারের অধিকারের চরম লঙ্ঘন। কার্তিক আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন যাতে ভবিষ্যতে তাঁর ছবি, ভিডিও বা কণ্ঠস্বর বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ ব্যবহার করতে না পারে।

জানা যাচ্ছে, আগামী ৯ এপ্রিল বম্বে হাইকোর্টে এই মামলার শুনানি হবে। কার্তিকের পক্ষে সওয়াল করবেন বরিষ্ঠ আইনজীবী বীরেন্দ্র সারাফ। অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে অবিলম্বে এই ধরণের কন্টেন্ট সরিয়ে ফেলা এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন অভিনেতা।

পেশাদার জীবনে কার্তিক এখন বেশ সফল সময় পার করছেন। সম্প্রতি তাঁকে সমীর বিদওয়ানস পরিচালিত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিতে দেখা গিয়েছে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন অনন্যা পাণ্ডে, জ্যাকি শ্রফ এবং নীনা গুপ্তা।

ভবিষ্যত প্রজেক্ট নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মৃগদীপ সিং লাম্বা পরিচালিত ‘নাগজিলা’ ছবিতে কার্তিককে দেখা যাবে একটি ‘ইচ্ছাধারী নাগ’-এর চরিত্রে। করণ জোহর, মহাবীর জৈন এবং আদর পুনাওয়াল্লা প্রযোজিত এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এছাড়া অনুরাগ বসুর আগামী ছবিতে শ্রীলীলার বিপরীতেও দেখা যাবে কার্তিককে, যা চলতি বছরের শেষদিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ব্যক্তিগত পরিচয় নিয়ে এই আইনি লড়াই কার্তিকের পেশাদার ভাবমূর্তি রক্ষায় একটি বড় পদক্ষেপ বলে মনে করছে সিনে মহল।

Follow Us