AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মোদীর ছবির সামনে মিষ্টির প্লেট, নাম জপ! জানেন কে এল রাহুলের ১৫ মাসের ছোট্ট মেয়ে আর কী কী করে?

অভিনেতার কথায়, তাঁর মাত্র ১৫ মাস বয়সী নাতনি ইভারা (আথিয়া শেট্টি ও কে এল রাহুলের কন্যা) প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে মিষ্টি উৎসর্গ করে! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মিষ্টি ও অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করেছেন দাদু সুনীল।

মোদীর ছবির সামনে মিষ্টির প্লেট, নাম জপ! জানেন কে এল রাহুলের ১৫ মাসের ছোট্ট মেয়ে আর কী কী করে?
| Updated on: Jun 27, 2026 | 12:37 PM
Share

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বলিউডের তারকাদের মুগ্ধতা নতুন কিছু নয়। কিন্তু এবার বলিপাড়ার ‘আন্না’ ওরফে প্রবীণ অভিনেতা সুনীল শেট্টি যা জানালেন, তা সত্যিই অবাক করে দেওয়ার মতো। অভিনেতার কথায়, তাঁর মাত্র ১৫ মাস বয়সী নাতনি ইভারা (আথিয়া শেট্টি ও কে এল রাহুলের কন্যা) প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে মিষ্টি উৎসর্গ করে! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মিষ্টি ও অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করেছেন দাদু সুনীল।

অভিনেতা জানান, কোনও পারিবারিক প্রভাব নয়, বরং অবুঝ এই শিশুর মনের ওপর দেশের প্রধানমন্ত্রীর প্রভাব তৈরি হয়েছে একেবারে আচমকাই। বিমানবন্দরে এক আয়ার মুখ থেকে প্রথমবার মোদীর নাম শোনে একরত্তি ইভারা। ব্যস, তারপর থেকেই শুরু এই কাণ্ড।

ওই সাক্ষাৎকারে সুনীল শেট্টি বলেন, “আমি সবসময়ই বলেছি যে আমি নরেন্দ্র মোদীর মস্ত বড় ভক্ত। আমি কোনও রাজনৈতিক দলের কথা বলছি না, আমি একজন নেতার কথা বলছি। কোনও নেতা যদি আমাকে অনুপ্রাণিত করেন, তবে তিনি করবেনই। আমি আমার দেশকে যতটা ভালোবাসি, এই মানুষটাকেও ততটাই ভালোবাসি। ওঁর মধ্যে সত্যিই বিশেষ কিছু আছে।”

নাতনির এই অভ্যাসের বিশদ বিবরণ দিয়ে অভিনেতা আরও যোগ করেন, “আমার নাতনির বয়স মাত্র ১৫ মাস। একবার বিমানবন্দরে ওর এক আয়া ওকে মোদীজির ব্যাপারে কিছু বলেছিল। এখন নিয়ম করে প্রতিদিন সকালে ও একটা সাইবাবার বই খোলে, যেটায় মোদীজিরও একটা ছবি রয়েছে। ছবিটা দেখেই ও বলে ওঠে ‘মোদীজি’। এরপর ঘরের গণপতি বাপ্পার মূর্তির সামনে থেকে প্রসাদী মিষ্টি এনে ও সেই ছবিতে উৎসর্গ করে। আমি বা ওর বাবা-মা কেউই ওকে এটা করতে শেখাইনি। এর পেছনে নিশ্চয়ই কোনও ব্যাপার আছে। ”

Follow Us