Koel Mallick net worth: লাখ ছাড়া কথা নেই, সম্পত্তি অঢেল, কোয়েলের একটা ঘড়ির দামই কত জানেন?
Koel Mallick assets and income details: কোয়েল জানিয়েছেন, তাঁর নামে কোনও গাড়ি নেই। আর তাঁর স্বামী ২০২১ সালে একটি গাড়ি কিনেছেন। সেইসময় গাড়িটির দাম ছিল ৬ লক্ষ ৩৭ হাজার ৪৭৩ টাকা। কোয়েল আরও জানিয়েছেন, তাঁর কাছে থাকা গয়নার মূল্য ২ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার টাকা। সেখানে নিশপালের কাছে থাকা গয়নার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৭৩ হাজার টাকা। কোয়েলের কাছে ১৩ লক্ষ ৬৫ হাজার ৫২০ টাকা দামের একটি রোলেক্স ঘড়ি রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে ঘড়িটি কিনেছেন তিনি।

কলকাতা: তিনি অভিনেত্রী। আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা বাড়ছে। এই আবহে জেনে নেওয়া যাক, অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভায় মনোনয়নের সময় হলফনামায় তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে কী জানিয়েছিলেন। তাঁর মোট কত টাকার সম্পত্তি রয়েছে?
কোয়েল মল্লিকের গত পাঁচ অর্থবর্ষের আয় কত?
বছর তেতাল্লিশের কোয়েল হলফনামায় তাঁর গত পাঁচ অর্থবর্ষের আয় উল্লেখ করেছেন। সেখানে তিনি জানিয়েছেন,২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯৯ লক্ষ ৭৮ হাজার ৪২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ কোটি ২৯ লক্ষ ৩৮ হাজার ২৩০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে কোয়েলের আয় এক ধাক্কায় অনেকটাই কমে যায়। ওই অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৯ লক্ষ ৪৪ হাজার ৩৬০ টাকা। আবার ২০২৩-২৪ অর্থবর্ষে আয় কয়েকগুণ বেড়ে যায়। ওই অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩ কোটি ২৬ লক্ষ ৪৩ হাজার ৩০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ কোটি ৬৬ লক্ষ ৪৭ হাজার ৩০০ টাকা।
হলফনামায় স্বামী নিশপাল সিংয়ের গত ৫ অর্থবর্ষের আয়ের হিসেবও দিয়েছেন কোয়েল। সেখানে তিনি জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে নিশপালের আয় ছিল ৮৬ লক্ষ ৭১ হাজার ৯০ টাকা। ২০২১-২২ সালে আয় ছিল ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে নিশপালের আয় ছিল ৭০ লক্ষ ৩ হাজার ৫১০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষের কোয়েলের স্বামীর আয় ছিল ৮১ লক্ষ ৮১ হাজার ৩৩০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে নিশপালের আয় ছিল ৭২ লক্ষ ৭৬ হাজার ৩৮০ টাকা।
কোয়েলের অস্থাবর সম্পত্তি-
হলফনামায় কোয়েল জানিয়েছেন, তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। একটি অ্যাকাউন্টে রয়েছে ৩৩ লক্ষ ৫৮০ টাকা। মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেছেন টলিউড এই অভিনেত্রী। একাধিক জীবনবিমা পলিসি রয়েছে তাঁর।
কোয়েল জানিয়েছেন, তাঁর নামে কোনও গাড়ি নেই। আর তাঁর স্বামী ২০২১ সালে একটি গাড়ি কিনেছেন। সেইসময় গাড়িটির দাম ছিল ৬ লক্ষ ৩৭ হাজার ৪৭৩ টাকা। কোয়েল আরও জানিয়েছেন, তাঁর কাছে থাকা গয়নার মূল্য ২ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার টাকা। সেখানে নিশপালের কাছে থাকা গয়নার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৭৩ হাজার টাকা। কোয়েলের কাছে ১৩ লক্ষ ৬৫ হাজার ৫২০ টাকা দামের একটি রোলেক্স ঘড়ি রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে ঘড়িটি কিনেছেন তিনি।
সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেডে শেয়ার রয়েছে কোয়েলের স্বামী নিশপালের। যার বর্তমান মূল্য ১৮ কোটি ৫৪ লক্ষ ৫৫ হাজার ২০০ টাকা।
সবমিলিয়ে কোয়েলের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৮৯৭ টাকা। সেখানে তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তি রয়েছে ২৩ কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৪২১ টাকার।
কোয়েলের স্থাবর সম্পত্তি-
হলফনামায় কোয়েল জানিয়েছেন, তাঁর ও স্বামীর নামে কোনও কৃষিজমি নেই। তবে নিশপালের নামে অকৃষিজমি রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে সাড়ে ৬ লক্ষ টাকা ওই অকৃষিজমি কিনেছিলেন। ওই অকৃষিজমির বর্তমান বাজারমূল্য ৯৮ লক্ষ টাকা। স্বামী নিশপালের সঙ্গে যৌথভাবে একাধিক ফ্ল্যাট কিনেছেন কোয়েল। সবমিলিয়ে কোয়েলের স্থাবর সম্পত্তি রয়েছে ৯ কোটি ৭২ লক্ষ টাকার। আর নিশপালের স্থাবর সম্পত্তির মূল্য ১৫ কোটি ৯৮ লক্ষ টাকা।
নিজের পেশা অভিনেত্রী বলে উল্লেখ করেছেন কোয়েল। আর তাঁর স্বামী ব্যবসায়ী। তাঁর আয়ের উৎস হিসেবে হলফনামায় কোয়েল জানিয়েছেন, অভিনয়, ব্যবসা, ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ।
