AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডিম্বানু ফ্রিজ করেছেন কৃতি শ্যানন! প্রেম ভাঙার খবরের মাঝেই কোন সত্য সামনে আনলেন অভিনেত্রী?

সিনেমার পাশাপাশি কৃতি ইদানীং খবরের শিরোনামে রয়েছেন ব্রিটেনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে তাঁর চর্চিত সম্পর্কের কারণে। ২০২৪ সালে কৃতির জন্মদিন উদযাপনে গ্রিসে দুজনকে একসঙ্গে ছুটি কাটাতে দেখার পর থেকেই এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত। তারপর থেকে বিভিন্ন ছুটি কাটানোর মুহূর্ত, পারিবারিক অনুষ্ঠান, এমনকি চলতি বছরের শুরুতে কৃতির বোন নুপূর শ্যাননের বিয়ের আসরেও কবীরের উপস্থিতি নজর কেড়েছে সবার।

ডিম্বানু ফ্রিজ করেছেন কৃতি শ্যানন! প্রেম ভাঙার খবরের মাঝেই কোন সত্য সামনে আনলেন অভিনেত্রী?
| Updated on: Jul 07, 2026 | 12:43 PM
Share

কৃতির নাকি প্রেম ভেঙেছে। রটেছে, কৃতির নাম যে ব্যবসায়ীর সঙ্গে জুড়েছিল, সে নাকি এখন অন্য কারও প্রেমে ডুবেছেন। আর সেই খবরের মাঝেই জীবনের কঠিন সত্য সামনে আনলেন বলিউডের মিমি! তা কী জানালেন কৃতি?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মা হওয়ার ইচ্ছে বা মাতৃত্বের পরিকল্পনাকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখতে ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজিং) করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই বড় সিদ্ধান্তের কথা প্রথমবার প্রকাশ্যে আনলেন ‘মিমি’ খ্যাত এই তারকা। কৃতি জানান, জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘মিমি’র প্রস্তুতি নেওয়ার সময়েই এই প্রক্রিয়াটি সেরে ফেলেছিলেন তিনি। ছবির চরিত্রের খাতিরে সেই সময় তাঁকে ওজন বাড়াতে হয়েছিল, আর ঠিক সেই সুযোগটিকেই কাজে লাগান অভিনেত্রী। কারণ, ডিম্বাণু সংরক্ষণের প্রক্রিয়াকালীন শারীরিক পরিবর্তন ও ওজন বৃদ্ধির বিষয়টি তখন তাঁর পক্ষে সামলানো সহজ ছিল।

‘হিউম্যানস অফ বম্বে’র পডকাস্টে কৃতি জানান, এক পরিচিতের পরামর্শে অনেকদিন ধরেই বিষয়টি তাঁর মাথায় ঘুরছিল। কৃতি বলেন, “আমি এই প্রথমবার কথাটা জনসমক্ষে বলছি। হ্যাঁ, আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করেছি। খুব বুদ্ধি খাটিয়ে কাজটা আমি তখন করেছিলাম, যখন ‘মিমি’ ছবির জন্য আমাকে ওজন বাড়াতে হচ্ছিল। এই চিকিৎসার কারণে শরীর কিছুটা ফুলে যায়। যেহেতু আমি এমনিতেও ওজন বাড়াচ্ছিলাম, তাই ভেবেছিলাম এটাই উপযুক্ত সময়। একজন আমাকে বলেছিলেন—যদি সামর্থ্য থাকে, তবে নিজের জন্য এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না। কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল।”

সিনেমার পাশাপাশি কৃতি ইদানীং খবরের শিরোনামে রয়েছেন ব্রিটেনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে তাঁর চর্চিত সম্পর্কের কারণে। ২০২৪ সালে কৃতির জন্মদিন উদযাপনে গ্রিসে দুজনকে একসঙ্গে ছুটি কাটাতে দেখার পর থেকেই এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত। তারপর থেকে বিভিন্ন ছুটি কাটানোর মুহূর্ত, পারিবারিক অনুষ্ঠান, এমনকি চলতি বছরের শুরুতে কৃতির বোন নুপূর শ্যাননের বিয়ের আসরেও কবীরের উপস্থিতি নজর কেড়েছে সবার।

কবীর সাধারণত লাইমলাইট বা প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন। গত দুই বছর ধরে তাঁদের সম্পর্কের খবর বলিপাড়ায় উড়লেও, কৃতি বা কবীর কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেননি। তবে সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে নৈশভোজে অংশ নিতে দেখা গিয়েছে, যা তাঁদের বিচ্ছেদের যাবতীয় জল্পনায় একপ্রকার জল ঢেলে দিয়েছে।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?