AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দামি উপহার, বছর শুরুতে মাধুরীকে খুশি করতে ৬ কোটি খরচ করলেন কে?

Madhuri Dixit: শোরুম থেকে বেরিয়ে দু’জনেই সদ্য কেনা গাড়িতে উঠে পড়েন। স্ত্রীকে পাশে বসিয়ে নতুন গাড়ির স্টার্ট দেন শ্রীরাম। চারপাশে উপস্থিত সবাইকে 'বাই' বলে তাঁরা গাড়ি চালিয়ে রওনা হন।

দামি উপহার, বছর শুরুতে মাধুরীকে খুশি করতে ৬ কোটি খরচ করলেন কে?
| Updated on: Jan 14, 2025 | 7:04 PM
Share

নতুন বছরে মাধুরী দীক্ষিতকে চমকে দিলেন তাঁর স্বামী। বউকে খুশি করতে এবং তাঁর মুখে হাসি ফোটাতে, বলিউডের সুপারস্টার মাধুরী দীক্ষিতকে শ্রীরাম নেনে উপহারে দিলেন বিলাসবহুল গাড়ি, ফারারি 296 GTS Rosso Corsa। গাড়িটির দাম প্রায় ৬.২৪ কোটি টাকা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে মাধুরী এবং শ্রীরামকে একসঙ্গে শোরুম থেকে বেরতে। মাধুরীর পরণে ছিল একটি কালো পোশাক আর শ্রীরাম সাদা শার্ট ও কালো ব্লেজার পড়ে ছিলেন। শোরুম থেকে বেরিয়ে দু’জনেই সদ্য কেনা গাড়িতে উঠে পড়েন। স্ত্রীকে পাশে বসিয়ে নতুন গাড়ির স্টার্ট দেন শ্রীরাম। চারপাশে উপস্থিত সবাইকে ‘বাই’ বলে তাঁরা গাড়ি চালিয়ে রওনা হন।

মাধুরীর নতুন গাড়ি ফারারি 296 GTS Rosso Corsa নয়া মডেল, যার ইঞ্জিন ২৯৯২ সিসি। গাড়িটি ১৪টি ভিন্ন রঙে পাওয়া যায়, যার মধ্যে লাল রঙটি বিশেষ আকর্ষণীয়। উল্লেখ্য, মাধুরীর কাছে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে, যেমন Mercedes-Maybach S560, Range Rover Vogue, এবং Porsche 911 Turbo S। প্রতিটি গাড়ির মূল্য কয়েক কোটি টাকার।

অভিনয় নিয়ে এখন ব্যস্ত মাধুরী। গত বছর আনিস বাজমি পরিচালিত ‘ভুলভুলাইয়া ৩’-এ বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি এবং তাবুর সঙ্গে অভিনয়ে ঝড় তুলেছিলেন। এখন দেখার নয়া বছরে তিনি কোন চমক আনতে চলেছেন!

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?