AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivek Agnihotri: বিজেপি জেতার ৯৬ ঘণ্টার পর মধ্যে বড় ঘোষণা ‘বেঙ্গল ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর

filmmaker Vivek Agnihotri confirms 'The Bengal Files' will finally hit theaters: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ছবিকে ‘বিজেপির প্রোপাগান্ডা’ তকমা দিয়ে কার্যত কোণঠাসা করার চেষ্টা হয়েছিল। তবে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটতেই ভোলবদল। ভোটের ফলাফল প্রকাশের মাত্র ৯৬ ঘণ্টার মধ্যেই বড় খবর— অবশেষে বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’।

Vivek Agnihotri: বিজেপি জেতার ৯৬ ঘণ্টার পর মধ্যে বড় ঘোষণা 'বেঙ্গল ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
কী বললেন বিবেক?
| Updated on: May 07, 2026 | 2:34 PM
Share

২০২৫ সালে বিবেক অগ্নিহোত্রী যখন ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ঘোষণা করেছিলেন, তখন থেকেই উত্তাল ছিল বাংলার রাজনীতি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ছবিকে ‘বিজেপির প্রোপাগান্ডা’ তকমা দিয়ে কার্যত কোণঠাসা করার চেষ্টা হয়েছিল। তবে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটতেই ভোলবদল। ভোটের ফলাফল প্রকাশের মাত্র ৯৬ ঘণ্টার মধ্যেই বড় খবর— অবশেষে বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’।

বিগত এক বছর ধরে এই ছবিটিকে ঘিরে কম বিতর্ক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই ছবির প্রদর্শনীর ওপর ছিল অলিখিত নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, ছবির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলে খোদ গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের (গোপাল পাঁঠা) পরিবারের তরফেও আইনি পদক্ষেপ করা হয়েছিল। সেই সময় ‘বাঙালি বিরোধী’ সিনেমা করার দায়ে শাশ্বত চট্টোপাধ্যায় বা সৌরভ দাসের মতো অভিনেতাদেরও সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখে পড়তে হয়। আইনি জটিলতায় কার্যত বিপাকে পড়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

গত সোমবার বাংলায় বিজেপির জয়ের পর এক ভিডিও বার্তায় নিজের জমে থাকা ক্ষোভ উগরে দেন পরিচালক। বিবেক অগ্নিহোত্রী বলেন, “কাশ্মীর ফাইলস মুক্তির সময় থেকেই আমাকে বাংলায় একঘরে করার চেষ্টা হয়েছে। সিনেমা হল থেকে ছবি সরিয়ে দেওয়া হয়েছিল, এমনকি আমার বাংলায় ঢোকাতেও বাধা দেওয়া হয়। গত বছর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ করতে গিয়ে আমাদের ওপর শারীরিক হামলা চালানো হয়, ডজন ডজন এফআইআর করা হয়েছিল আমার নামে।” পরিচালক আরও যোগ করেন যে, রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপালের হাত থেকে পুরস্কার গ্রহণ করতেও ভয় পাচ্ছিলেন।

বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিচালক উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, শত বাধা সত্ত্বেও তাঁরা দমে যাননি। ক্ষুদ্র পরিসরে হলেও লড়াই চালিয়ে গিয়েছেন। এবার শুধু কলকাতা নয়, জেলা স্তরেও মানুষের কাছে এই ছবি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। ‘দ্য বেঙ্গল ফাইলস’ বড় পর্দায় আসার খবরে একদিকে যেমন উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা, তেমনই কৌতুহলী সিনেমা প্রেমীরাও। আগামী শুক্রবার গোটা বাংলায় মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস।’

Follow Us
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
ন্য়াজাটে রাতভর শাহজাহান বাহিনীর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ
ন্য়াজাটে রাতভর শাহজাহান বাহিনীর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ