AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mandira Bedi husband: রাজের মৃত্যুর পর কার হাত ধরে ঘুরে দাঁড়ালেন মন্দিরা বেদী?

Mandira Bedi on husband Raj Kaushal death: স্বামী রাজ কৌশলের আকস্মিক মৃত্যুর পর কীভাবে মানসিক ধাক্কা সামলে উঠলেন মন্দিরা বেদী? মাত্র ৫০ বছর বয়সে হৃদরোগ কেড়ে নেয় তাঁর জীবনের অন্যতম বড় অবলম্বনকে। সেই গভীর শোক আর একাকিত্ব কাটিয়ে কীভাবে জীবনের মূল স্রোতে ফিরলেন?

Mandira Bedi husband: রাজের মৃত্যুর পর কার হাত ধরে ঘুরে দাঁড়ালেন মন্দিরা বেদী?
কী বলেছেন অভিনেত্রী?
| Updated on: Jul 13, 2026 | 10:55 AM
Share

২০২১ সালে পরিচালক স্বামী রাজ কৌশলের আকস্মিক মৃত্যুতে ওলট পালট হয়ে গিয়েছিল অভিনেত্রী সঞ্চালক মন্দিরা বেদীর জীবন। মাত্র ৫০ বছর বয়সে হৃদরোগ কেড়ে নেয় তাঁর জীবনের অন্যতম বড় অবলম্বনকে। সেই গভীর শোক আর একাকিত্ব কাটিয়ে কীভাবে জীবনের মূল স্রোতে ফিরলেন? সম্প্রতি তাঁর আগামী ছবি ‘ম্যাক্স, মিন অ্যান্ড মিউবাকি’ (Max, Min and Meowzaki)-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে জীবনের সেই অন্ধকার অধ্যায় এবং নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে অকপট স্বীকারোক্তি দিলেন অভিনেত্রী। জানালেন, পেশাদার থেরাপি এবং কাউন্সেলিং-এর সাহায্য না নিলে এই ক্ষত নিরাময় হওয়া হয়তো সম্ভব ছিল না।

তবে রাজের মৃত্যুর পরেই যে তাঁকে থেরাপিস্টের কাছে যেতে হয়েছিল তা একেবারেই নয়। মন্দিরা জানান, মানসিকভাবে নিজেকে ভালো রাখতে এবং নিজেকে ভালো করে চিনতে বুঝতে তিনি ২০ বছর ধরে থেরাপিস্টের কাছে যান এবং নিয়মিত থেরাপি করান। যখনই তাঁর জীবনে কোনও মানসিক চাপ এসেছে তিনি থেরাপিস্টের থেকে উপকার পেয়েছেন।

নিজের জীবনের ২০ বছর আগের এক পারিবারিক অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে অভিনেত্রী বলেন তিনি যখন প্রথম থেরাপি করাতে যান তাঁর পরিবার সহজে মেনে নিতে পারেনি। মন্দিরা বলেন, “আমি যখন প্রথমবার থেরাপি নিয়ে মাকে জানাই, মা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, ‘কেন? তোর কী হয়েছে?’ আমি মাকে বুঝিয়ে বলেছিলাম যে আমার মনের ভেতরে যা চলছে, সেই জটগুলো বাইরে বের করা দরকার ছিল। তখন মা বলেছিল, ‘তুই তো আমার সঙ্গেও কথা বলতে পারতিস।’ কিন্তু আমি সাফ জানিয়ে দিই, না, সব কথা সব জায়গায় বলা যায় না।”

১৯৯৯ সালে গাঁটছড়া বেঁধেছিলেন মন্দিরা ও রাজ। তাঁদের একমাত্র পুত্রসন্তান বীরের পাশাপাশি ২০২০ সালে তাঁরা ‘তারা’ নামের এক কন্যাসন্তানকে দত্তক নেন। সুখের সংসারে আচমকা ঝড় এলেও, থেরাপির হাত ধরে সেই শোক কাটিয়ে আজ তিনি সন্তানদের সামনে এক লড়াকু মা। নরসিমা মূর্তির পরিচালনায় মন্দিরার কামব্যাক ছবি ‘ম্যাক্স, মিন অ্যান্ড মিউবাকি’ আগামী ২৪ জুলাই, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এক ভাঙা প্রেম এবং পোষ্য বেড়ালকে কেন্দ্র করে আবর্তিত এই পারিবারিক ড্রামায় মেধা শঙ্কর ও আদিল হুসেনের মতো তারকাদের সঙ্গে দেখা যাবে মন্দিরাকেও।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা