AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Allu Arjun: ফোর্বস ইন্ডিয়ার শো-স্টপারস এডিশনে কভার পেজে আল্লু অর্জুন, বিদেশেও ‘পুষ্পা’ ঝড়

Forbes India Showstoppers Edition: ফোর্বস ইন্ডিয়ার ম্যাগাজিনে দেশের ১০০ জন সবথেকে বড় সেলিব্রিটিকে জায়গা দেওয়া হয়েছে। সেখানেই প্রথম স্থানে রয়েছেন আল্লু অর্জুন। সেই কারণে কভার পেজেই জায়গা পেয়েছেন তিনি। ফোর্বসের লিস্টে প্রথম স্থান অর্জন করে আল্লু অর্জুন আরও একবার প্রমাণ করলেন যে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা শুধু দেশে নয়, আন্তর্জাতিক স্তরেও রয়েছে।  

Allu Arjun: ফোর্বস ইন্ডিয়ার শো-স্টপারস এডিশনে কভার পেজে আল্লু অর্জুন, বিদেশেও 'পুষ্পা' ঝড়
ফোর্বসের কভার পেজে আল্লু অর্জুন।Image Credit: PTI
| Updated on: Aug 28, 2026 | 12:39 PM
Share

নয়া দিল্লি: সুপারস্টার আল্লু অর্জুনের সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। জাতীয় পুরস্কার প্রাপ্ত আল্লু অর্জুন এবার জায়গা পেলেন ফোর্বস ম্যাগাজিনে। তাও আবার ফোর্বস ইন্ডিয়ার শো স্টপারস ২০২৬ এডিশনের কভার স্টার হিসাবে।

ফোর্বস ইন্ডিয়ার ম্যাগাজিনে দেশের ১০০ জন সবথেকে বড় সেলিব্রিটিকে জায়গা দেওয়া হয়েছে। সেখানেই প্রথম স্থানে রয়েছেন আল্লু অর্জুন। সেই কারণে কভার পেজেই জায়গা পেয়েছেন তিনি। ফোর্বসের লিস্টে প্রথম স্থান অর্জন করে আল্লু অর্জুন আরও একবার প্রমাণ করলেন যে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা শুধু দেশে নয়, আন্তর্জাতিক স্তরেও রয়েছে।

নিজের স্বতন্ত্র শৈলী এবং আকর্ষণীয় রূপের জন্য ফোর্বসের প্রথম পাতায় জায়গা পেয়েছেন আল্লু। তিনি বলেন, “উত্তর, দক্ষিণ বা অন্য কোনও আঞ্চলিক ছবিই হোক না কেন… বক্স অফিসে জনপ্রিয়তা পাওয়ার জন্য গল্পই প্রধান বিষয়।”

আলু অর্জুন বলেন যে ভালো বিষয়বস্তু থাকলে, ভাষা নির্বিশেষে সিনেমা হিট হবে। দর্শকদের কাছে একটি নতুন গল্প উপস্থাপন করা বেশি গুরুত্বপূর্ণ। সিনেমাতে অভিনেতাদের স্টারডমের থেকে সঠিক গল্পই ছবির সাফল্য নির্ধারণ করে।

প্রসঙ্গত, ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘পুষ্পা: দ্য রুল’-এর মতো সিনেমার মাধ্যমে আল্লু অর্জুন আন্তর্জাতিক আঙিনাতেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। তাঁর অনন্য অভিনয়, অঙ্গভঙ্গি, সংলাপ বলার ভঙ্গি এবং নাচের মাধ্যমে তিনি আঞ্চলিক সীমানা অতিক্রম করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। এই ছবিগুলিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছেন। বর্তমানে পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘রাকা’ ছবিতে অভিনয় করছেন আল্লু অর্জুন। এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন বলিউডের দীপিকা পাডুকোন।

ফোর্বস ইন্ডিয়া সম্প্রতি ‘শো-স্টপার্স ২০২৬’ এডিশনে চলচ্চিত্র, ওটিটি, খেলাধুলা, সঙ্গীত, টেলিভিশনের মতো বিভিন্ন ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী ১০০ জন তারকার একটি তালিকা প্রকাশ করেছে। আল্লু অর্জুন ছাড়াও অমিতাভ বচ্চন, মোহনলাল, রজনীকান্ত, রাম চরণ, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, এ আর রহমান, দুলকার সালমান, মাধবন, ঋষভ শেঠি, কল্যাণী প্রিয়দর্শনের মতো অভিনেতারা তাদের মধ্যে রয়েছেন।

Follow Us