Nita Ambani Sends Surprise Gift: হঠাৎ কেন অন্তঃস্বত্ত্বা করিশ্মার কাছে এল নীতা অম্বানির চিঠি?
Karishma Tanna surprise gift: সন্তানসম্ভবা অভিনেত্রী করিশ্মা তন্নার তৃতীয় ট্রাইমেস্টারে এক মিষ্টি উপহার পাঠালেন নীতা অম্বানি। জামনগর থেকে আসা সেই বিশেষ পার্সেলে ঠিক কী ছিল, তা নিয়েই এখন জোর চর্চা।

অভিনেত্রী করিশ্মা তান্না (Karishma Tanna) এখন তাঁর জীবনের সবচেয়ে বেশি সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই তাঁর এবং স্বামী বরুণ বঙ্গেরা (Varun Bangera)-র ঘরে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। জীবনের এই বিশেষ অধ্যায়ে মাতৃত্বের প্রতিটা মুহূর্তকে তিনি মন খুলে উপভোগ করছেন। ঠিক এই মুহূর্তে তাঁর মাতৃত্বের এই সফরকে আরও কিছুটা রঙিন করে তুললেন শিল্পপতি নীতা অম্বানি (Nita Ambani)। জামনগরের আম্বানী পরিবারের নিজস্ব আস্তানা থেকে এক বিশেষ ও সুস্বাদু সারপ্রাইজ বাক্স পৌঁছল অভিনেত্রীর দরবারে।
তবে বাক্সের ভেতর কী এমন গোপন চমক লুকিয়ে ছিল, তা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়! জানা দিয়েছে, এই মরসুমে অন্তঃসত্ত্বা করিশ্মার মিষ্টি খাওয়ার সাধ মেটাতেই জামনগরের বিখ্যাত বাগান থেকে সরাসরি তাঁর জন্য পাঠানো হয়েছে অতি বিশেষ এক ফল, এক বাক্স টাটকা কেসর আম। মিষ্টি এই ফলের সঙ্গেই ছিল নীতা অম্বানির সস্নেহ বার্তা। একটি বিশেষ নোটে তিনি লেখেন, গ্রীষ্মের এই সুস্বাদু ফলের স্বাদ যেন করিশ্মার দিনগুলোকে আরও মধুর করে তোলে।
অন্তঃসত্ত্বা অবস্থায় যত্ন নেওয়ার বার্তাটি স্বাভাবিকভাবেই ছুঁয়ে গিয়েছে করিশ্মার হৃদয়। নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে সেই সারপ্রাইজ উপহার ও ভালোবাসার বার্তার ছবি ভাগ করে নিতেই ভক্তদের চোখ কপালে উঠেছে।
View this post on Instagram
করিশ্মার এই তৃতীয় ট্রাইমেস্টারের দিনগুলো কিন্তু শুধুই বিশ্রামে কাটছে না। সোশাল মিডিয়ায় শেয়ার করা সাম্প্রতিক ছবিগুলোতে ধরা পড়েছে তাঁর প্রাত্যহিক জীবনের নানান টুকরো রঙিন মুহূর্ত। যেখানে একদিকে রয়েছে শরীরচর্চা ও ফিটনেস বজায় রাখার কড়া প্রচেষ্টা, তেমনই অন্যদিকে রয়েছে পছন্দের খাবারের প্রতি তাঁর আলতো ঝোঁক। শুধু খাবারদাবারেই সীমাবদ্ধ নয় তাঁর এই সময়টি, বরং কাছের বন্ধু অনুষ্কা রঞ্জন ও আদিত্য শীলের সঙ্গে জমিয়ে আড্ডা এবং নিজের পোষ্যদের আদরে মাখামাখি মুহূর্তগুলো তিনি দারুণভাবে উপভোগ করছেন।
স্মরণীয় এই সফরকে ধর্মীয় আবহ ও শুভ কামনায় ভরিয়ে তুলতে কিছুদিন আগেই এক আধ্যাত্মিক সাধভক্ষনের আয়োজন করেছিলেন এই অভিনেত্রী। ভজন এবং প্রার্থনার মধ্য দিয়ে অনাগত সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন তিনি। ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বরুণ বঙ্গেরা-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি চলতি বছরের এপ্রিলে মাতৃত্বকালীন এক চমৎকার ফটোশুটের মাধ্যমে ভক্তদের প্রথম সন্তানের সুখবরটি দিয়েছিলেন। চলতি বছরের অগস্ট মাসেই ঘরে আসবে সেই ‘ছোট্ট উপহার’। ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ থেকে শুরু করে ‘নাগিন ৩’, কিংবা ওটিটি-র ‘স্কুপ’, নানা চরিত্রে যিনি দর্শকদের মন জয় করেছেন, সেই করিশ্মার জীবনের এই নতুন অধ্যায় ঘিরে এখন অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে।
