‘আধার কার্ডে…’, কাঞ্চনের বিয়ের ঠিক পরপর এ কী ইঙ্গিত পিঙ্কির!
এর আগে পিঙ্কি, কাঞ্চন ও শ্রীময়ীকে শুভেচ্ছা জানানোয় তাঁকে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন পিঙ্কি। বলেছিলেন, “যে আমার স্বামীর জীবনের অতীত, আমি তার কাছ থেকে আমার সম্পর্কে কোনও মন্তব্য গ্রহণ করতে নারাজ।"

চুপ ছিলেন তিনি। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের পর থেকে কার্যত নিজের কাজই শেয়ার করছিলেন সামাজিক মাধ্যমে। শেয়ার করছিলেন নিজের কাজের ভিডিয়ো। তবে মঙ্গলবার বেলা বাড়তেই পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের এক পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কী বোঝাতে চেয়েছেন তিনি? পোস্ট লুকিয়ে ইঙ্গিত? নিজের একটি ছবি পোস্ট করেছেন পিঙ্কি। তবে ছবির থেকেও ছবির ক্যাপশন নিয়ে হচ্ছে জোর জলঘোলা। পিঙ্কি লিখেছেন, “আধার কার্ডে যাই ঠিকানা থাকুক না কেন, আমি আসলে নিজের মধ্যে থাকি। ভাল থাকার একটাই ঠিকানা, যার কোনও শাখা নেই।” সাম্প্রতিক কালে ঘটনাবহুল জীবনের দিকেই কি ইঙ্গিত দিলেন তিনি? উঠছে নানা প্রশ্ন। এই মুহূর্তে পিঙ্কি তাঁর ও কাঞ্চনের ছেলে ওশকে নিয়ে ঠাকুমা সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছে আছেন। পাশাপাশি চলছে তাঁর কাজ ও থিয়েটার।
এর আগে পিঙ্কি, কাঞ্চন ও শ্রীময়ীকে শুভেচ্ছা জানানোয় তাঁকে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন পিঙ্কি। বলেছিলেন, “যে আমার স্বামীর জীবনের অতীত, আমি তার কাছ থেকে আমার সম্পর্কে কোনও মন্তব্য গ্রহণ করতে নারাজ।” আপাতত ৬ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে কাঞ্চন ও শ্রীময়ীর রিসেপশন। হাজির থাকবেন পরিবার ও টলিপাড়ার বাছাই করা কিছু চেনা মুখ।
