AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হেমার সঙ্গে কেমন সম্পর্ক ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের?

সেই স্ত্রীকে ছেড়েই মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন ধর্মেন্দ্র। অভিনেতা হয়ে ওঠার কঠিন লড়াই, স্ট্রাগলে প্রথম স্ত্রী প্রকাশকে সব সময়ই পাশে পেয়েছিলেন অভিনেতা। আর সেই কারণেই হয়তো হেমা মালিনীর সঙ্গে প্রেম ও বিয়ের পরও প্রকাশকে ডিভোর্স দেননি।

হেমার সঙ্গে কেমন সম্পর্ক ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের?
| Updated on: Dec 03, 2025 | 5:07 PM
Share

সালটা ১৯৫৪। যৌবনে পা দিয়েই মা-বাবার কথায় গ্রামের মেয়ে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। কখনও বলিউডের নায়ক হয়ে ওঠেননি তিনি। সেই স্ত্রীকে ছেড়েই মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন ধর্মেন্দ্র। অভিনেতা হয়ে ওঠার কঠিন লড়াই, স্ট্রাগলে প্রথম স্ত্রী প্রকাশকে সব সময়ই পাশে পেয়েছিলেন অভিনেতা। আর সেই কারণেই হয়তো হেমা মালিনীর সঙ্গে প্রেম ও বিয়ের পরও প্রকাশকে ডিভোর্স দেননি। বরং হেমা নয়, জীবনের শেষ দিন পর্যন্ত প্রকাশের সঙ্গেই থাকতেন ধরমজি।

হেমা ও ধর্মেন্দ্রের প্রেমের বিষয়টি কখনই মেনে নেননি প্রকাশ। এমনকী, প্রকাশ্যে কিছু না বললেও, প্রকাশ যে স্বামীর প্রেমিকা হেমাকে খুব একটা পছন্দ করতেন না তা বুঝিয়ে দিতেন। শোনা যায়, যেদিন হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। সেদিন থেকেই প্রকাশ ঠিক করে ফেলেছিলেন বাড়ির বাইরে আর বের হবেন না। এমনকী, ধরমজিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল, হেমা যেন তাঁর বাড়িতে পা না দেয়। প্রকাশের সমস্ত নির্দেশ শেষদিন পর্যন্ত মেনে চলেছেন ধর্মেন্দ্র।

ধর্মেন্দ্রর প্রয়াণে বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে হেমার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলেছিলেন, ”আমি যদি হেমার জায়গায় থাকতাম, তাহলে হেমা যা করেছে, তা কোনও দিনই করতাম না। একজন নারী হিসেবে আমি হেমার অনুভূতি বুঝতে পারি। কিন্তু আমি ধর্মেন্দ্র স্ত্রী ও সন্তানের মা হয়ে এই সম্পর্ক কী ভাবে মেনে নেব! কোনও দিনই হেমাকে মানতে পারব না তাই।”

১৯৮০ সালে ধর্মেন্দ্রকে বিয়ে করেন হেমা। তাঁদের দুই কন্য়া এষা ও অহনা।

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে