AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prerana Das: বিয়ে করছেন প্রেরণা দাস?

Prerana Das Engagement: তাঁদের জীবনের প্রতিটি ছোট-বড় আপডেট জানতে সবসময় মুখিয়ে থাকেন অনুরাগীরা। আর বঙ্গ তনয়াদের মধ্যে যে কনটেন্ট ক্রিয়েটারের জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে, তিনি নিঃসন্দেহে প্রেরণা দাস (Prerana Das)। তাঁর প্রতিটি পোস্টের লাইক ও কমেন্টের সংখ্যাই জানান দেয় তাঁর বিপুল অনুরাগীদের কথা। আর তাই তো বর্তমানে এই তারকা কনটেন্ট ক্রিয়েটারের বিয়ে নিয়ে রীতিমতো তোলপাড় নেটপাড়া।

Prerana Das: বিয়ে করছেন প্রেরণা দাস?
| Updated on: Aug 18, 2026 | 3:13 PM
Share

আজকের ডিজিটাল যুগে বড় পর্দার তারকাদের থেকে কোনও অংশে কম যায় না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্রেজ। লাইফস্টাইল ভ্লগ থেকে শুরু করে প্রতিদিনের নানা কনটেন্ট— তাঁদের জীবনের প্রতিটি ছোট-বড় আপডেট জানতে সবসময় মুখিয়ে থাকেন অনুরাগীরা। আর বঙ্গ তনয়াদের মধ্যে যে কনটেন্ট ক্রিয়েটারের জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে, তিনি নিঃসন্দেহে প্রেরণা দাস (Prerana Das)। তাঁর প্রতিটি পোস্টের লাইক ও কমেন্টের সংখ্যাই জানান দেয় তাঁর বিপুল অনুরাগীদের কথা। আর তাই তো বর্তমানে এই তারকা কনটেন্ট ক্রিয়েটারের বিয়ে নিয়ে রীতিমতো তোলপাড় নেটপাড়া।

সোমবার বিকেলে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে একগুচ্ছ রোম্যান্টিক ছবি শেয়ার করে নিজের বিয়ের গুঞ্জন নতুন করে উসকে দিলেন প্রেরণা। এর আগেও অবশ্য তাঁর বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত নিশা পোদ্দারের (ধারাবাহিকের ‘সোনা’) প্রেমিক সৈকতের সঙ্গে প্রেরণার একটি ফটোশুট সামনে আসতেই জোর জল্পনা শুরু হয়েছিল। যদিও পরে স্পষ্ট হয় যে, সেটি কেবলই একটি প্রচারমূলক বিজ্ঞাপনের কাজ ছিল।

সেই জলঘোলা মিটতেই ২০২৫ সালের অগাস্টে অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে নিজের আসল মনের মানুষ সার্থক গুপ্তর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন প্রেরণা। দেখতে দেখতে কেটে গেছে এক বছর। ঠিক এক বছর পর, ২০২৬-এর সেই অগাস্ট মাসেই ফের আলোচনার কেন্দ্রে প্রেরণা-সার্থক জুটি! তবে কি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই চর্চিত জুটি? প্রেরণার সাম্প্রতিকতম পোস্ট দেখে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শুভাকাঙ্ক্ষীদের মনে।

View this post on Instagram

A post shared by Prerana Das (@i.preranadas)

বিগত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়ার বালির চোখজুড়ানো দ্বীপে ছুটি কাটাচ্ছেন প্রেরণা ও সার্থক। আর সেই স্বপ্নের সফর থেকেই ভেসে এল এক বিশেষ মুহূর্তের বার্তা। সমুদ্রের পাড়ে সাদা অর্কিড ফুলের সাজ, চারপাশে সারি বেঁধে রাখা জ্বলন্ত মোমবাতি, আর ফুলে দিয়ে সাজানো এক বিশাল হৃদয়ের মাঝে ফুটে উঠেছে প্রশ্ন— “উইল ইউ ম্যারি মি?”।

এখানেই শেষ নয়, শেয়ার করা অন্য একটি ছবিতে প্রেরণার আঙুলে জ্বলজ্বল করছে একটি জমকালো আংটি। তা দেখেই নেটিজেনদের বড় অংশের ধারণা, ইতিমধ্যেই সার্থকের প্রপোজাল গ্রহণ করে বাগদান সেরে ফেলেছেন প্রেরণা।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে প্রেরণা লিখেছেন— “দ্য ওয়ান হোয়ার আই সেড ইয়েস” । ঠিক যেমনটি তিনি তাঁর কনটেন্ট দিয়ে অনুগামীদের ধরে রাখেন, তেমনই এই পোস্টের প্রতি পরতেও সাসপেন্স ও রোমাঞ্চ জিইয়ে রাখলেন এই ইনফ্লুয়েন্সার। বালির এই রূপকথার মতো সন্ধ্যার পর এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার!

Follow Us
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা