Sourav Das Detained: ‘নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দিও না’, সৌরভ নিজে আটক হতে কাকে দোষ দেবেন?
CJP Protest: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণ করতেই দিল্লি পুলিশ বিমানের ভিতর থেকে আটক করে সিজেপি নেতাদের। সিজেপির দাবি, বিমানের ভিতর থেকে আটক করে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বাসে করে কোনও এক অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

নয়া দিল্লি: “নিজের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষ দিও না”- ক’দিন আগেই এই পোস্ট করেছিলেন ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস। আটক হওয়ার প্রসঙ্গেই এই কথা লিখেছিলেন তিনি। আজ তিনি নিজে আটক! এখন কী যুক্তি দেবেন?
আজ, ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ককরোচ জনতা পার্টির। সেই কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে দিল্লিতে আসেন সিজেপির নেতারা। অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণ করতেই দিল্লি পুলিশ বিমানের ভিতর থেকে আটক করে সিজেপি নেতাদের।
সিজেপির দাবি, বিমানের ভিতর থেকে আটক করে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বাসে করে কোনও এক অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। অবিলম্বে তাদের মুক্তির দাবি করেছে সিজেপি।
এই আবহেই সামনে এসেছে সৌরভ দাসের একটি পোস্ট উঠে এসেছে। চলতি মাসের ৩ তারিখেই সৌরভ দাস পোস্ট করেছিলেন, “যদি তোমাদের অবিলম্বে আটক করা হয়, তবে তোমাদের স্ট্রাটেজি নিয়ে আবার ভাবনাচিন্তা করা উচিত। নিজের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষ দিও না।”

সৌরভ দাসের পোস্ট।
আজ যখন সৌরভ দাস নিজেই আটক, তখন সিজেপি কি নিজেদের পরিকল্পনা নিয়ে পুনরায় ভাবনাচিন্তা করবে নাকি সরকারকেই দোষ দেবে? এই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।
