AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Weather: এবার পুজোতেও বৃষ্টি! কবে কবে ছাতা নিয়ে ঠাকুর দেখতে বেরোবেন, এখনই জেনে রাখুন

Kolkata-West Bengal Weather Forecast: দুর্গাপুজোর মুখে যে নিম্নচাপ নিয়ে এত দুশ্চিন্তা, সেই সম্ভাব্য নিম্নচাপের গন্তব্য অন্ধ্র-তামিলনাড়ু উপকূল। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। থাইল্যান্ডের উপকূলের কাছে নিম্নচাপ তৈরি হচ্ছে। ১৩ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ৷

Durga Puja Weather: এবার পুজোতেও বৃষ্টি! কবে কবে ছাতা নিয়ে ঠাকুর দেখতে বেরোবেন, এখনই জেনে রাখুন
দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া?Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 10, 2026 | 1:22 PM
Share

কলকাতা: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে, দেবীপক্ষের সূচনা হল আজ থেকে। মহালয়া হতেই বাঙালির মনে পুজোর উন্মাদনা এসে গিয়েছে। বড় বড় পুজো গুলির উদ্বোধন হলেই, সকলের প্যান্ডেল হপিং-ও শুরু হয়ে যাবে। তবে সমস্ত প্ল্যানের মধ্যে সকলের চিন্তা, পুজোয় বৃষ্টি হবে না তো?

দুর্গাপুজোর মুখে যে নিম্নচাপ নিয়ে এত দুশ্চিন্তা, সেই সম্ভাব্য নিম্নচাপের গন্তব্য অন্ধ্র-তামিলনাড়ু উপকূল। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। থাইল্যান্ডের উপকূলের কাছে নিম্নচাপ তৈরি হচ্ছে। ১৩ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ৷ এটি তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের দিকে সরে যাবে। ফলে এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব পড়বে না বাংলায়। পুজোর আগেই বর্ষা-বিদায় নিশ্চিত। আগামী ১৪ অক্টোবরই বর্ষা বিদায় নেবে বাংলা থেকে।

আজ, মহালয়াতে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। দু-এক জায়গায় বৃষ্টিপাত হবে। আগামিকাল থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা নেই। ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ১৪ তারিখ দুই ২৪ পরগণা, হাওড়াতে এক দু পশলা বৃষ্টিপাত হতে পারে।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই বছরও দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও, দুর্গাপুজোয় দুর্যোগ নয়। তাই পুজোর চারটে দিন ঘরে বসে কাটাতে হবে, এমনটা নয়। প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে সঙ্গে রাখতে হবে ছাতা। পুজোর মধ্যে কবে কবে, কোথায় বৃষ্টি হবে, তাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এক ঝলকে দেখে নিন-

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

চতুর্থী– দুর্গাপুজোয় চতুর্থীর দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী এলাকায়। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

পঞ্চমী-ষষ্ঠীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

সপ্তমী-অষ্টমী হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী এলাকায়। বৃষ্টি হবে কলকাতাতেও।

নবমী-দশমী দক্ষিণবঙ্গ শুকনো থাকারই সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া-

সপ্তমী থেকে দশমী শুকনো খটখটে থাকবে উত্তরবঙ্গ।

১৬-১৭ তারিখ অর্থাৎ ষষ্ঠী-সপ্তমীতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু-এক জায়গায়।

Follow Us