AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আম আদমি পার্টি থেকে পদচ্যুত রাঘব চাড্ডা! মুখ খুললেন শ‍্যালিকা প্রিয়াঙ্কা

দলের সিদ্ধান্তে কিছুটা কোণঠাসা হলেও দমে যাওয়ার পাত্র যে নন, তা স্পষ্ট করে দিয়েছেন রাঘব। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো কোলাজ পোস্ট করে তিনি জানিয়েছেন, তাঁকে হয়তো 'চুপ' করে দেওয়া হয়েছে, কিন্তু তিনি 'পরাজিত' হননি। সেই ভিডিয়োতে ধরা পড়েছে সংসদে তাঁর লড়াকু মেজাজের নানা মুহূর্ত।

আম আদমি পার্টি থেকে পদচ্যুত রাঘব চাড্ডা! মুখ খুললেন শ‍্যালিকা প্রিয়াঙ্কা
| Updated on: Apr 05, 2026 | 2:59 PM
Share

গত কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রে আম আদমি পার্টির তরুণ তুর্কি রাঘব চাড্ডা। রাজ্যসভায় দলের উপ-নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাঘবকে। তাঁর জায়গায় ওই গুরুদায়িত্ব সামলাবেন অশোক মিত্তল। আচমকা এই পদচ্যুতি নিয়ে যখন জোর চর্চা চলছে, ঠিক তখনই নিজের সোশ্যাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ ভিডিয়ো শেয়ার করেছেন রাঘব। আর সেই পোস্টের নিচেই দেখা গিয়েছে এক বিশেষ মানুষের মন্তব্য— তিনি আর কেউ নন, রাঘবের শ্যালিকা তথা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কী বলেছেন দেশি গার্ল?

দলের সিদ্ধান্তে কিছুটা কোণঠাসা হলেও দমে যাওয়ার পাত্র যে নন, তা স্পষ্ট করে দিয়েছেন রাঘব। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো কোলাজ পোস্ট করে তিনি জানিয়েছেন, তাঁকে হয়তো ‘চুপ’ করে দেওয়া হয়েছে, কিন্তু তিনি ‘পরাজিত’ হননি। সেই ভিডিয়োতে ধরা পড়েছে সংসদে তাঁর লড়াকু মেজাজের নানা মুহূর্ত। শিক্ষা ও কর্মসংস্থানের অভাব মেটানো থেকে শুরু করে বিপ্লবী ভগৎ সিংকে ‘ভারত রত্ন’ দেওয়ার দাবি— জনস্বার্থে তোলা তাঁর একাধিক জোরালো সওয়ালের কথা মনে করিয়ে দিয়েছেন এই আপ নেতা। দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং চাকরির বাজারের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, সেই বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। কী কী বিষয়ে দাবি জানিয়েছিলেন তিনি?

ভারতের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় সমতা আনার লক্ষ্যে তিনি এই প্রস্তাব বা দাবি জানিয়েছিলেন।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ মানুষের মজুরি বা বেতন কাঠামোর পরিবর্তনের বিষয়ে তিনি সওয়াল করেন।

মহান বিপ্লবী শহীদ ভগত সিংকে মরণোত্তর ‘ভারত রত্ন’ সম্মানে ভূষিত করার দাবি তিনি একাধিকবার সংসদে পেশ করেছেন।

শ্যালকের এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানাতে দেরি করেননি প্রিয়াঙ্কা। রাঘবের পোস্টের নিচে লাভ ইমোজি আর করতালির চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছেন, রাজনৈতিক ওঠাপড়ায় পরিবারের সমর্থন তাঁর সঙ্গেই রয়েছে। গত বছর রাঘব-পরিণীতির বিয়ের পর থেকেই চোপড়া পরিবারের সঙ্গে রাঘবের সখ্যতা নজর কেড়েছে নেটপাড়ার। বিশেষ করে রাঘবের গত জন্মদিনে প্রিয়াঙ্কার শুভেচ্ছা বার্তা ভাইরাল হয়েছিল নিমেষেই।

রাঘব যখন দিল্লিতে রাজনৈতিক লড়াই লড়ছেন, প্রিয়াঙ্কা তখন প্রস্তুতি নিচ্ছেন বড়পর্দায় ধামাকা করার জন্য। দীর্ঘ ছয় বছর পর ভারতীয় ছবিতে ফিরছেন তিনি। পরিচালক এসএস রাজামৌলির আগামী ছবি ‘বারাণসী’-তে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, এই ছবির জন্য রাজামৌলির কাছে একটি বিশেষ আবদার করেছিলেন প্রিয়াঙ্কা। যেহেতু অনেকদিন নাচের সুযোগ পাননি, তাই তিনি চেয়েছিলেন ছবিতে যেন তাঁর দুর্দান্ত একটি নাচের দৃশ্য থাকে। রাজামৌলিও সেই আবদার ফেরাননি। ফলে ২০২৭ সালের এপ্রিলে রূপোলি পর্দায় এক অন্য প্রিয়াঙ্কাকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Follow Us