Bigg Boss Bangla: বিগ বসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Prosenjit Chatterjee at Bigg Boss Bangla: যেরকম বিগ বস দেখছেন তেমনই টলিপাড়াতে বিগ বস নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বিগ বস-এর ঘরে কে, কে, খেলছেন সেটা নিয়ে যেরকম চর্চা রয়েছে, তেমনই এই শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দরবারে টলিপাড়া থেকে কে, কে পৌঁছে যাবেন তা নিয়েও আলোচনা তুঙ্গে।

এবার বিগ বসের ঘরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিরাট বড় চমক, এই নিয়ে কোনও সন্দেহ নেই। মাসখানেক হল, বিগ বস নিয়ে মেতে রয়েছেন সাধারণ দর্শকরা। তাঁরা যেরকম বিগ বস দেখছেন তেমনই টলিপাড়াতে বিগ বস নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বিগ বস-এর ঘরে কে, কে, খেলছেন সেটা নিয়ে যেরকম চর্চা রয়েছে, তেমনই এই শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দরবারে টলিপাড়া থেকে কে, কে পৌঁছে যাবেন তা নিয়েও আলোচনা তুঙ্গে।
বড় খবর হল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নাকি দেখা যাবে সৌরভের পাশে। তিনি সেখানে উপস্থিত হচ্ছেন তাঁর ছবি ‘ডাক্তার কাকু’র প্রচারে। কিন্তু একবার সৌরভের পাশে তিনি গিয়ে দাঁড়ালে ঘরের বিভিন্ন সদস্যদের সঙ্গে তাঁর কী কথোপকথন হবে সেটার দিকেই তাকিয়ে রয়েছেন দর্শকরা। অনেকেই জানেন টলিপাড়ার অভিভাবক হিসেবে বুম্বাদার পরিচিতি রয়েছে। সেই অভিভাবককে একবার চোখের দেখা দেখতে পেলে বিগ বসের ঘরে থাকা অনেক প্রতিযোগীর মন গলে যাবে, সেটা আশা করা যায়। কেউ কেউ আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। যেরকম মনামী ঘোষের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের খুব ভালো সম্পর্কের কথা আমরা জানি।
ভরত কলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরিচয় রয়েছে। আবার জীতু কমলের সঙ্গে বুম্বাদার সম্পর্ক চলে নরমে গরমে। বিগ বসের ঘরে নজর কেড়ে নিচ্ছেন দুর্নিবার সাহা। দুর্নিবার সাহা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একেবারে বাড়ির ছেলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক ঐন্দ্রিলা সেনের সঙ্গেই বিয়ে হয়েছে দুর্নিবার সাহার। সেই সূত্রে দুর্নিবার এবং ঐন্দ্রিলা দুজনেই প্রসেনজিতের খুবই কাছের। দুর্নিবার যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চোখের সামনে দেখবেন, তখন কী প্রশ্ন করবেন তার দিকেও তাকিয়ে থাকবেন অনেকে। বাড়ির বাকি সদস্যদের অনেকেরই অসম্ভব প্রিয় প্রসেনজিৎ। তাঁরাও এই চমক দেখে কতটা খুশি হবেন তার দিকে নজর থাকবে। কী ঘটতে চলেছে এই উইকএন্ডে বিগ বসের ঘরে তার দিকেও নজর। সূত্রের খবর কোনও ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেই এই সপ্তাহে । তবে বাদ পড়বেন কে তা নিয়ে চর্চা তুঙ্গে । বিগ বসের ঘরে এমন সব টুইস্ট আসে যার দিকে নজর রাখেন দর্শকরা । এই সপ্তাহে আদৌ কি কেউ বাদ পড়বেন? নাকি এমন হতে পারে কেউ বাদ পড়লেন না? তা নিয়েও কিন্তু শুরু হয়ে গিয়েছে চর্চা । শেষ পর্যন্ত কী হয় নজর থাকবে।
