AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঘুরতে যেতে পারলেন এ সময়ে!’ রচনার দিকে কটাক্ষের বাণ

Rachana Banerjee: দুদিন আগে জন্মদিন গিয়েছে তাঁর। বিশেষ দিনে কিছু তো স্পেশ্যাল অবশ্যই হতে হবে। কথা হচ্ছে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্য়ায়ের। এই মুহূর্তে বিদেশে ছুটি কাটাচ্ছেন নায়িকা। তবে ইদানীং তিনি যাই করছেন তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

'ঘুরতে যেতে পারলেন এ সময়ে!' রচনার দিকে কটাক্ষের বাণ
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 5:54 PM
Share

দুদিন আগে জন্মদিন গিয়েছে তাঁর। বিশেষ দিনে কিছু তো স্পেশ্যাল অবশ্যই হতে হবে। কথা হচ্ছে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্য়ায়ের। এই মুহূর্তে বিদেশে ছুটি কাটাচ্ছেন নায়িকা। তবে ইদানীং তিনি যাই করছেন তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি হুগলিতে বন্যা পরিস্থিতিও দেখতে গিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের সময় টানা প্রচার পর্ব তারপর আরজি কর কাণ্ড। চেষ্টা করেও কয়েক দিনের জন্য ঘুরতে যাওয়ার সময় বার করতে পারছিলেন না।

অবশেষে নিজের জন্মদিন উপলক্ষে সময় বার করে ফেললেন অভিনেত্রী। এর আগে তিনি অনেকবারই জানিয়েছেন যে ‘দিদি নম্বর ১’-এর শুটিং থেকে ছুটি পেলেই ছেলেকে নিয়ে ঘুরতে যেতে চলে যান। এবারে ছেলেকেও সে ভাবে সময় দিতে পারছেন না। সব কাজের মধ্যে তাঁর ‘দিদি নম্বর ১’-এর শুটিংও চলছে। সব দায়িত্ব সামলে ঘুরতে গিয়েছেন রচনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবিও পোস্ট করেন তিনি। তার পরেই শুরু আলোচনা।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ঘুরতে যাওয়ার অনেক ছবিই ছড়িয়ে পড়েছে। অনেকে রচনার এই ঘোরার ছবি দেখে তির্যক দৃষ্টিতে তাকিয়েছেন। কারণ, আরজি কর কাণ্ডের রেশ এখনও চলছে। চারিদিকে বিক্ষোভ, প্রতিবাদ জারি। এখনও বিচার মেলেনি। উত্‍সবে ফেরা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেউ পক্ষে কেউ আবার বিপক্ষে। তাই তো অভিনেত্রীর এই ঘুরতে যাওয়ার ছবি মোটেই ভাল চোখে নিচ্ছেন না তাঁর অনুরাগীরা।

তাই কেউ লিখেছেন, “এই সময় ঘুরতে যেতে ইচ্ছা হল!” আবার কারও মন্তব্য “আপনার ছবিগুলো পোস্ট করতে অস্বস্তিবোধ হল না!” আরজি কর ঘটনার খবর প্রকাশ্যে আসার পর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন রচনা। যা নিয়ে বিস্তর হাসাহাসি এবং সমালোচনা হয়েছিল। তার পর আবারও রচনার এই ছবি নিয়ে শুরু বিস্তর সমালোচনা। তবে অনেকে আবার রচনার পাশেও দাঁড়িয়েছেন।

Follow Us