AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃণমূল প্রার্থী রচনা মা হিসেবে যে এরকম, বিশ্বাসই হবে না!

Rachna Banerjee: তিনি ফিল্মস্টার, এবার যোগ দিচ্ছেন সক্রিয় রাজনীতিতে। তাই অনেকের মনে হতেই পারে হয়তো ছেলের জন্য সময় দিতে পারেন না রচনা!

তৃণমূল প্রার্থী রচনা মা হিসেবে যে এরকম, বিশ্বাসই হবে না!
বিশ্বাসই হবে না!
| Updated on: Mar 11, 2024 | 8:45 AM
Share

রবিবার, ১০.০৩.২০২৪ রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনে একটি বিশেষ দিন। প্রত্যক্ষ রাজনীতিতে অভিষেক হল তাঁর। আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হলেন তিনি। বিপরীতে লকেট চট্টোপাধ্যায়। মানুষ হিসেবে বঙ্গের মানুষের কাছে রচনার রয়েছে এক গ্রহণযোগ্যতা। বিগত কয়েক বছর ধরে পর্দার দিদিও তিনি। পৌঁছে গিয়েছে গ্রামগঞ্জের মানুষের কাছেও। এ তো গেল তাঁর বাহ্যিক রূপ। একা হাতে ছেলেকে বড় করে তোলা রচনা মা হিসেবে ঠিক কী রকম? একবার সেই সিক্রেটই ফাঁস করেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়।

সুদীপা বলেছিলেন, “রচনা দি আমার পাশাপাশি মেকআপ রুম। আমি প্রায়ই দেখি ওঁর ঘরে একটা বোরখা ঝুলছে। আমি একদিন আর থাকতে না পেরে ওঁর হেয়ার স্টাইলিস্টকে জিজ্ঞাসা করি, এই বোরখাটা কেন? উনি জানান, দিদি (রচনা) তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য এখান থেকে মেট্রো স্টেশন যান। সেখান থেকে বোরখা পরে কালীঘাট স্টেশনে নামেন। সেখানে ওঁর জন্য একটা গাড়ি দাঁড়িয়ে থাকে। এরপর সেই গাড়ি করে বাড়ি যান যাতে বাড়ি গিয়ে ছেলেকে পড়াতে বসতে পারেন।”

তিনি ফিল্মস্টার, এবার যোগ দিচ্ছেন সক্রিয় রাজনীতিতে। তাই অনেকের মনে হতেই পারে হয়তো ছেলের জন্য সময় দিতে পারেন না রচনা। তবে তা যে একেবারেই সত্যি নয়, এই ঘটনাই প্রমাণ করে তা। সত্যিই তো, মা হওয়া কি আর মুখের কথা!

Follow Us