AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Matua Protest: চাকদা থানার সামনে মতুয়া সমাজের বিক্ষোভ, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি

Matua Protest: অভিযোগের পর বেশ কয়েক দিন কেটে গেলেও অভিযুক্তরা ধরা না পড়ায় ক্ষোভ বাড়তে থাকে মতুয়া সমাজের সদস্যদের মধ্যে। এরই প্রতিবাদে এদিন অল ইন্ডিয়া মতুয়া সমাজের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীরা চাকদা থানার সামনে এবং চাকদা স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় অবস্থান ও বিক্ষোভ দেখান। 

Matua Protest: চাকদা থানার সামনে মতুয়া সমাজের বিক্ষোভ, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি
থানার বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 29, 2026 | 9:37 PM
Share

নদিয়া: মতুয়া সমাজের এক নেতার স্ত্রীকে ধর্ষণ এবং তাঁর দুই নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাকদহ এলাকায়। অভিযোগ, মর্মান্তিক এই ঘটনার বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে রবিবার পথে নেমে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া মতুয়া সমাজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগের পর বেশ কয়েক দিন কেটে গেলেও অভিযুক্তরা ধরা না পড়ায় ক্ষোভ বাড়তে থাকে মতুয়া সমাজের সদস্যদের মধ্যে। এরই প্রতিবাদে এদিন অল ইন্ডিয়া মতুয়া সমাজের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীরা চাকদা থানার সামনে এবং চাকদা স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় অবস্থান ও বিক্ষোভ দেখান। ঘটনার কয়েক দিন কেটে যাওয়ার পরেও কেন মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী চাকদহের এক মতুয়া নেতার বাড়িতে চড়াও হয়। অভিযোগ, বাড়িতে ঢুকেই তারা অবাধে ভাঙচুর ও মারধর শুরু করে। এরপর আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা লুঠপাট চালানো হয় বলে দাবি পরিবারের। অভিযোগ, স্বামীর চোখের সামনেই তাঁর স্ত্রীর ওপর অকথ্য যৌন নির্যাতন চালানো হয় এবং পরবর্তীতে ঘরের দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করা হয়। রেহাই পায়নি বাড়ির ছোটরাও। পরিবারের দুই নাবালিকা কন্যাকেও যৌন নিগ্রহ করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে।

Follow Us