AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal vs Mohun Bagan: আইএসএল ডার্বির রং সবুজ-মেরুন, হারের ঐতিহ্য বজায় রাখল লাল-হলুদ!

ISL 2026-27: একটা দল টানা ৫ ম্যাচ জিতেছে। আর একটা দল আইএসএল নামক টুর্নামেন্টের গত সিজনের চ্যাম্পিয়ন, প্রমান না দেখালে কেউ বিশ্বাস করবে না। তবু দুই দল লড়ল। বল একবার এই বক্সে, একবার ওই বক্সে। কবির কথায় বললে, 'বল যেন চঞ্চলা হরিণীর ন্যায় ছুটে চলেছে'। সত্যিই তাই। এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ।

East Bengal vs Mohun Bagan: আইএসএল ডার্বির রং সবুজ-মেরুন, হারের ঐতিহ্য বজায় রাখল লাল-হলুদ!
ফাইল ছবিImage Credit: Facebook/Mohun Bagan Super Giant
| Updated on: Nov 29, 2026 | 9:27 PM
Share

ইস্টবেঙ্গল – ০ : মোহনবাগান – ১ (ম্যাকলারেন)

কলকাতা: শেষ কবে কলকাতা ডার্বি ম্যাচের গ্যালারি ফাঁকা দেখেছে কলকাতার ফুটবলপ্রেমীরা, তা ঠিক মনে নেই। তবে আজ, নভেম্বরের শেষে যে খেলা খেলল মোহনবাগান, তাতে বলতেই হয়, এই দল যদি এবার আইএসএল চ্যাম্পিয়ন না হয়, তাহলে পৃথিবীতে কোন জিনিসটাকে ‘সত্যি’ বলতে হবে, জানা নেই। একটা দল টানা ৫ ম্যাচ জিতেছে। আর একটা দল আইএসএল নামক টুর্নামেন্টের গত সিজনের চ্যাম্পিয়ন, প্রমান না দেখালে কেউ বিশ্বাস করবে না। তবু দুই দল লড়ল। বল একবার এই বক্সে, একবার ওই বক্সে। কবির কথায় বললে, ‘বল যেন চঞ্চলা হরিণীর ন্যায় ছুটে চলেছে’। সত্যিই তাই। এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ। দুরন্ত লড়াই করল ইস্টবেঙ্গল। কিন্তু বারংবার আটকে গেল ভাগ্যের কাছে, যার অপর নাম আজ আলবার্তো রদ্রিগেজ। প্রথমার্ধে গোলশূণ্য থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে কামব্যাক। ১০ ম্যাচে ডার্বিতে জয়। আইএসএল ২০২৬-২৭ এ টানা ৬ ম্যাচ জয়। বাগানের কাছে আবার হারল ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানিয়েছিল মোহনবাগান। প্রথম থেকেই আক্রমণ করছিলেন মণবীর-ম্যাকলারেনরা। তবে কোথাও একটা গিয়ে বারবার আটকে যাচ্ছিল মোহনবাগান। প্রথম ৮ মিনিটের পর থেকেই পাল্টা আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গল। বক্সের বাইরে ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল কিন্তু গোল করতে পারেননি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এরপর থেকে বারংবার বল দুই বক্সেই ঘুরেছে। পাল্লা দিয়ে লড়াই করেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান কিন্তু গোল আর আসেনি। দুরন্ত লড়াই করেছেন দুই দলের গোলকিপাররা। বিশেষ করে লাল-হলুদের গোলকিপার পূর্বা লাচেঙপার নাম নিতেই হয়। বারবার দুর্গের শেষ প্রহরী হয়ে গড় রক্ষা করছিলেন পূর্বা। তিনি সেভগুলি না করলে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় মোহনবাগান। পাল্টা লড়েছে ইস্টবেঙ্গলও। একাধিকবার বাগান বক্সে ঢুকেছেন রাশিদ, রামিরেজরা কিন্তু গোল আসেনি ইস্টবেঙ্গলের। ০-০ ফলেই শেষ হয় প্রথমার্ধ।

(বিস্তারিত আসছে…)

Follow Us