AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DMK on Rahul Gandhi: ‘ব্রাদার’বলেও হল না লাভ, মোদীকেই সমর্থন, জানিয়ে দিল DMK

সূত্রের খবর, বৈঠকে স্ট্যালিনকে 'Brother (ভাই) স্ট্যালিন বলে সম্বোধন রাহুলের। বিজেপির প্রচেষ্টাকে 'Dirty design' আখ্যা দিয়েছেন। RSS-কেও একহাত নিয়েছেন। দক্ষিণ ভারত ক্ষতিগ্রস্ত হবে বলেও জানিয়ে তিনি। রাহুল গান্ধীর অভিযোগ, কেন্দ্রের এই উদ্যোগের ফলে বিজেপি ও RSS নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার সুযোগ পাবে।

DMK on Rahul Gandhi: 'ব্রাদার'বলেও হল না লাভ, মোদীকেই সমর্থন, জানিয়ে দিল DMK
রাহুলকে না DMK-রImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 29, 2026 | 7:18 PM
Share

নয়া দিল্লি: কাজের কাজ হল না। বিফলে গেল যাবতীয় প্রচেষ্টা। সরকারের পক্ষেই ভোট দেবে ডিএমকে (DMK)। সূত্রের খবর, বৈঠকে তেমনই জানিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়া (INDIA) জোটকে। রবিবার কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন প্রত্যাহার করতে, তামিলনাড়ুর DMK প্রধান এম কে স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কিন্তু বৈঠকের পরও বিল নিয়ে DMK-র অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। রবিবার চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। তাঁদের সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতা করতে DMK-কে পাশে পাওয়াই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। এই বৈঠকের সময় অনেকেই মনে করেছিলেন DMK মত পরিবর্তন করবেন কি না। কিন্তু মত পরিবর্তন হয়নি।

শনিবারই আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করেছে DMK। দলের বক্তব্য, তামিলনাড়ুর স্বার্থ সুরক্ষিত রাখার জন্য যে দাবিগুলি করা হয়েছিল, তার বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত কেন্দ্রের প্রস্তাবে মেনে নেওয়া হয়েছে। ফলে বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনও ইঙ্গিত বৈঠকের পরও পাওয়া যায়নি।

সূত্রের খবর, বৈঠকে স্ট্যালিনকে ‘Brother (ভাই) স্ট্যালিন বলে সম্বোধন রাহুলের। বিজেপির প্রচেষ্টাকে ‘Dirty design’ আখ্যা দিয়েছেন। RSS-কেও একহাত নিয়েছেন। দক্ষিণ ভারত ক্ষতিগ্রস্ত হবে বলেও জানিয়ে তিনি। রাহুল গান্ধীর অভিযোগ, কেন্দ্রের এই উদ্যোগের ফলে বিজেপি ও RSS নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার সুযোগ পাবে। তাঁর দাবি, লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেশের গণতন্ত্রের উপর বড় প্রভাব ফেলতে পারে।

Follow Us