AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachana Banerjee: ‘ওভার কনিফিডেন্স মানুষকে মারে’, নতুন ‘দিদি নম্বর ওয়ান’ নিয়ে বিস্ফোরক রচনা

Rachana Banerjee on Didi No 1যে শো বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিকেল সাড়ে চারটে বাজলেই বাঙালির ড্রয়িংরুমে একচেটিয়া রাজত্ব করেছে, যার সমার্থক শব্দই হয়ে উঠেছিল ‘রচনা বন্দ্যোপাধ্যায়’, সেখান থেকে তাঁর এই আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। বাদ পড়ার পর স্বাভাবিকভাবেই মন ভালো নেই রচনার। সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিমান এবং দিদি নম্বর ১-এর সঙ্গে জড়িয়ে থাকা আবেগের কথা উজাড় করে দিলেন তিনি।

Rachana Banerjee: 'ওভার কনিফিডেন্স মানুষকে মারে',  নতুন 'দিদি নম্বর ওয়ান' নিয়ে বিস্ফোরক রচনা
| Edited By: | Updated on: Jun 29, 2026 | 3:07 PM
Share

বাংলা টেলিভিশনের ইতিহাসে যেন এক যুগের অবসান। ‘জি বাংলা’-র জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চ থেকে বাদ পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। যে শো বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিকেল সাড়ে চারটে বাজলেই বাঙালির ড্রয়িংরুমে একচেটিয়া রাজত্ব করেছে, যার সমার্থক শব্দই হয়ে উঠেছিল ‘রচনা বন্দ্যোপাধ্যায়’, সেখান থেকে তাঁর এই আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। বাদ পড়ার পর স্বাভাবিকভাবেই মন ভালো নেই রচনার। সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিমান এবং দিদি নম্বর ১-এর সঙ্গে জড়িয়ে থাকা আবেগের কথা উজাড় করে দিলেন তিনি।

স্মৃতির পাতা উল্টে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, এই শো-এর সঙ্গে তাঁর আত্মিক যোগ কতটা গভীর। তাঁর কথায়, “আমার ছেলের বয়স যখন মাত্র ৩ বছর, সেই সময় থেকে আমি ‘দিদি নম্বর ওয়ান’ করছি। আমার কাছে এই শো আমার নিজের সন্তানের মতো। ছেলেকে যেভাবে আগলে বড় করেছি, দিদি নম্বর ওয়ানকেও ঠিক সেভাবেই তিল তিল করে বড় করেছি।”

পুরনো দিনের কথা মনে করে তিনি বলেন, “এমন দিনও গিয়েছে, যখন ছেলেকে সময় দিতে হবে আবার শো-এর শুটিংও সামলাতে হবে। তাড়াহুড়ো করে মেট্রো চড়ে বাড়ি ফিরেছি। রাতে শুটিং শেষ করে যাতে কেউ চিনতে না পারে, তাই বোরখা পরে বাড়ি ফিরতাম। এই শো-এর সঙ্গে আমার ঠিক এমন একটা অনুভূতি জড়িয়ে রয়েছে।”

চলতি বছরের রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তনের সঙ্গে কি তাঁর এই বাদ পড়ার কোনও যোগ রয়েছে? এই প্রশ্নে রচনা স্পষ্ট জানান, “এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই আমার মনে হয়। তবে চ্যানেল কর্তৃপক্ষ, পরিচালক বা প্রযোজক কী ভেবেছেন, তা আমার জানা নেই।”

তবে রাজনৈতিক সমীকরণ টেনে তিনি জীবনের এক বড় সত্যের কথা উল্লেখ করেন। রচনা বলেন, “তৃণমূলের এই ভরাডুবি মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে। এটা শেখাল যে, মানুষের সামনে সবসময় ভদ্র এবং সভ্যভাবে আসতে হবে। মনে কোনও দম্ভ রাখা চলবে না। নিজের ভাষা ও শব্দের প্রতি সচেতন হতে হবে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো— কোনও কিছুই চিরস্থায়ী নয়। একটা আসবে, অন্যটা চলে যাবে।”

শো থেকে বাদ পড়া নিয়ে রচনার আক্ষেপ অন্য জায়গায়। তিনি মেনে নিয়েছেন যে পরিবর্তন অবশ্যম্ভাবী, কিন্তু যেভাবে তাঁকে সরানো হল, সেই প্রক্রিয়াটি তিনি মেনে নিতে পারছেন না। অত্যন্ত দুঃখের সঙ্গে অভিনেত্রী বলেন, “আমি কখনই ভাবিনি যে আমি যতদিন বাঁচব, ততদিনই ‘দিদি নম্বর ওয়ান’ করে যাব। এটা হতে পারে না। একজন আসবে, একজন যাবে— এটাই নিয়ম। কিন্তু জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনও কিছু যখন শেষ করতে হয়, তখন সেটা খুব সুন্দরভাবে শেষ করা উচিত। কিন্তু আমার ক্ষেত্রে যেভাবে পুরো বিষয়টা করা হল, সেটা হওয়া উচিত হয়নি। এটা আমি অন্তত আশা করিনি। অন্য কেউ আসতেই পারে, কিন্তু যেভাবে গোটা ঘটনাটা ঘটল, তা আমি এক্সপেক্ট করতে পারিনি।”

চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে পরোক্ষভাবে এক হাত নিয়ে রচনা বলেন, “সময় বদলেছে। বিকেল সাড়ে চারটের ওই টাইম স্লটটা রচনা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ছিল। সেই টাইমটা ধরে রাখার সাহস হয়তো ওদের হয়নি। তাই রাতের স্লট। লড়াইটা কঠিন হয়ে যেত বলে হয়তো ওরা অডিয়েন্স টার্গেটটাই চেঞ্জ করে দিল।”

পরিশেষে অত্যন্ত ভারী গলায় রচনা যোগ করেন, “দিদি নম্বর ওয়ান একটা আলোর মতো ছিল। ওটাকে আমি এখন ছেড়ে দিয়েছি। আমার চলে যাওয়ায় দিদি নম্বর ওয়ানের গোটা টিম চোখের জল ফেলেছে। আসলে ওরা (চ্যানেল কর্তৃপক্ষ) ওভার কনফিডেন্ট। আর এই ওভার কনফিডেন্সই মানুষকে মারে।”

টেলিভিশনের পর্দায় ‘নতুন দিদি’র আগমন ঘটলেও, রচনার এই আকস্মিক প্রস্থান এবং তাঁর করা বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন তোলপাড় স্টুডিও পাড়া থেকে শুরু করে নেট দুনিয়া। ‘রচনা ম্যাজিক’ ছাড়া দিদি নম্বর ১ কতটা সফল হবে, এখন সেটাই দেখার।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১