AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: সামনে গুরুত্বপূর্ণ লঙ্কা সফর, বিশেষ প্রস্তুতি শুরু গিলের ভারতের!

Shubhman Gill: ১৫ থেকে ১৯ আগস্ট গলে শুরু হচ্ছে প্রথম টেস্ট। ২৩ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। যদিও এই টেস্ট সিরিজে ভারত পাবেনা বুমরা, হর্ষিত, ওয়াশিংটনদের। তাই এবার এক নতুন লড়াইয়ের সামনে গিল অ্যান্ড কোং।

Indian Cricket:  সামনে গুরুত্বপূর্ণ লঙ্কা সফর, বিশেষ প্রস্তুতি শুরু গিলের ভারতের!
শুভমন গিলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 6:37 PM
Share

গল : শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে চলা সিরিজকে নিয়ে খুব চিন্তিত টিম ইন্ডিয়া। এই সিরিজের একটি ম্যাচেও যদি ভারত ফস্কায়, তাহলে ডব্লিউটিসি ট্রফি থেকে আরও দূরে চলে যাবেন শুভমনরা। সেই জন্যই এবার বিশেষ প্রস্তুতি নিচ্ছে ভারত। স্পিনের বিরুদ্ধে ব্যাটারদের দক্ষতা বাড়াতে মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছে ভারত। এই জন্য ভারতীয় দল নিজেদের নেটে অতিরিক্ত স্পিনার নিয়ে এসেছে, যাতে অনুশীলনের সময় ব্যাটাররা আরও বেশি স্পিন বোলিং খেলতে পারেন। এই কারণে শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে ৪ স্পিনারকে নেট বোলার হিসেবে দলে নিয়েছে বিসিসিআই।

বিসিসিআই জানিয়েছে, হর্ষ দুবে, শিবাঙ্গ কুমার, তনুশ খতিয়ান ও বিপ্রাজ নিগম প্রথম টেস্টার প্রস্তুতির জন্য ভারতীয় দলে যোগ দিয়েছেন। ১৫ আগস্ট থেকে গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট। বাঁহাতি স্পিনার হর্ষ দুবে সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে দেশের হয়ে অভিষেক করেন ও ২ ম্যাচে ৪ উইকেট নেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে ৮ ম্যাচে ৮ উইকেট পেয়েছিলেন হর্ষ। আরও এক বাঁহাতি স্পিনার শিবাঙ্গ কুমারও এই বছর হায়দরাবাদ দলের হয়ে আইপিএল খেলেছেন। ১৩ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৯ উইকেট। এমপি লিগেও ৮ ইনিংসে ৭ উইকেট রয়েছে তাঁর।

ডানহাতি অফস্পিনার তনুশ কোটিয়ান, যিনি ডানহাতি অফ স্পিনার, ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার। ৪৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে তিনি নিয়েছেন ১৩১টি উইকেট। এর পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২১৬৮ রান, যার মধ্যে রয়েছেন ২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি। আবার বিপরাজ নিগম গত ২ সপ্তাহ ধরে আইপিএল খেলছেন। ১৯ ম্যাচে ১৩টি উইকেট পেয়েছেন বিপরাজ। ১৫ থেকে ১৯ আগস্ট গলে শুরু হচ্ছে প্রথম টেস্ট। ২৩ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। যদিও এই টেস্ট সিরিজে ভারত পাবেনা বুমরা, হর্ষিত, ওয়াশিংটনদের। তাই এবার এক নতুন লড়াইয়ের সামনে গিল অ্যান্ড কোং।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী