AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘… এখন আমাকে লোকে বলে পাগল’, কেন বললেন রচনা?

Rachana Banerjee: এখানেই শেষ নয়, হাত ঘুরিয়ে তাঁকে বলতে শোনা যায়, 'ভাল'। তিনি যোগ করেন, ‘আমি হাসলেও সমস্যা! যে কোনও ধরনের প্রচারই তো প্রচার। আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। সবকিছুকে পজিটিভভাবেই দেখি। এটার মধ্যে আমি কোনও খারাপ দেখি না।"

'... এখন আমাকে লোকে বলে পাগল', কেন বললেন রচনা?
রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী
| Updated on: Apr 27, 2024 | 10:05 PM
Share

‘যখন কেউ আমাকে পাগল বলে …’, না, মান্না দে তাঁর প্রতিবাদ করলেন রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে পঠ মাড়াচ্ছেন না। নিজেই বলেছেন সে কথা। নিজেই জানিয়েছে, ‘যে যা বলে বলুক’। চলতি লোকসভা নির্বাচনে হুগলি থেকে তৃণমূলের টিকিটে দাঁড়ানোর পর থেকেই রচনাকে ঘিরে একের পর এক ট্রোলিং। কখনও ‘ধোঁয়া ধোঁয়া বিতর্ক ‘ আবার কখনও বা টকদই– সামাজিক মাধ্যমে ‘মিম’ আকারে ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে বেশি ট্রোল্ড হচ্ছে তাঁর হাসি। বিভিন্ন ক্লিপিংসে দেখা যাচ্ছে তাঁর হাহা করে অট্টহাসি নিয়ে মস্করা করতে ছাড়ছেন না কেউই। এবার এই লাগাতার ট্রোলিং নিয়ে রচনাকে প্রশ্ন করা হলে তিনি কী উত্তর দিলেন জানেন?
রচনার বক্তব্য, “আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল!”

এখানেই শেষ নয়, হাত ঘুরিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘ভাল’। তিনি যোগ করেন, ‘আমি হাসলেও সমস্যা! যে কোনও ধরনের প্রচারই তো প্রচার। আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। সবকিছুকে পজিটিভভাবেই দেখি। এটার মধ্যে আমি কোনও খারাপ দেখি না। যাঁরা মিম করছেন, তাঁদেরও তো লাইক, সাবস্ক্রাইবার দরকার। এটা তো তাঁদের রুজি-রোজগার। আমি তাঁদের সাপোর্ট করি।’ এই ট্রোলে যে তিনি বিশেষ পাত্তা দিচ্ছেন না তাই আকারে ইঙ্গিতে বলে দিলেন রচনা। এই নির্বাচনে হুগলির মাটি কামড়ে রয়েছেন রচনা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়। শেষ হাসি কে হাসেন, এখন সেটাই দেখার।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?