AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভালবাসার মানুষের সঙ্গে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইস ডে: রাফিয়াত রশিদ মিথিলা

চলতি বছরের ভ্যালেন্টাইস ডে সৃজিত-মিথিলার কাছে অন্যরকম হতে চলেছে। অন্তত তেমনটাই দাবি করলেন মিথিলা স্বয়ং।

ভালবাসার মানুষের সঙ্গে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইস ডে: রাফিয়াত রশিদ মিথিলা
গঙ্গাবক্ষে দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Feb 10, 2021 | 5:22 PM
Share

‘লভ অন দ্য গ্যাঞ্জেজ’। অর্থাৎ গঙ্গাবক্ষে ভালবাসা। এটাই ছবির ক্যাপশনে লিখেছেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) এবং তাঁর বেশ কয়েকটি ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। দম্পতির গঙ্গাবঙ্গে ভালবাসার ছবি অনুরাগীদের পছন্দের তালিকার শীর্ষে।

ক্যালেন্ডার মেনে ভালবাসার সপ্তাহ চলছে। সামনেই ভ্যালেন্টাইস ডে। সে কারণেই কি ভালবাসায় জড়ানো এই পোস্ট? হাসতে হাসতে মিথিলা শেয়ার করলেন, “বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিলাম। ছুটির দিনে গঙ্গায় ঘুরতে ঘুরতে একদিকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছিলাম। হাওড়া ব্রিজের নীচ দিয়ে যেতে খুব ভাল লেগেছে। আয়রা সেদিন সঙ্গে ছিল না। ও বন্ধুর জন্মদিনে গিয়েছিল। বড়দের সঙ্গে বোট রাইডে সেদিন যেতে চাইল না।”

তাহলে কি মেয়েকে ছাড়া ডেট? প্রশ্নের উত্তরে একরাশ হাসি উপহার দিলেন মিথিলা। ভ্যালেন্টাইস ডে আদৌ কি সেলিব্রেট করেন মিথিলা? “স্কুল, কলেজে পড়ার সময়ই সেলিব্রেট করেছি। তাও খুব কম। বাংলাদেশে ভ্যালেন্টাইস ডে-র নাটক থাকত টেলিভিশনে। এ বছরই প্রথম আমার কোনও কাজ যায়নি” বললেন মিথিলা।

তবে চলতি বছরের ভ্যালেন্টাইস ডে সৃজিত-মিথিলার কাছে অন্যরকম হতে চলেছে। অন্তত তেমনটাই দাবি করলেন মিথিলা স্বয়ং। কারণ তিনি জানালেন, আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেেশে কাটাবেন দম্পতি। সৃজিতের জন্য বিশেষ কোনও উপহারের ভাবনা রয়েছে? মিথিলার উত্তর, “গিফট আলাদা করে দেওয়ার কিছু নেই। এমনি তো দেওয়া চলতেই থাকে। আর আমার তো মনে হয়, ভালবাসার মানুষটার সঙ্গে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইস ডে।”

আরও পড়ুন, মিথিলা এবার ‘রাজনীতিবিদ’, কিন্তু কোথায়?

‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..