AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ চক্রবর্তীর অ্যাকাউন্ট হ্যাক? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ কোন ছবি উঠে আসছে?

Raj Chakraborty: একইভাবে রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া ম্যানেজারও উত্তর দিলেন না। যার ফলে ঠিক কোন সমস্যা দেখা গিয়েছে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে রাজের প্রফাইল বর্তমানে ফেসবুকে দেখা যাচ্ছে না।

রাজ চক্রবর্তীর অ্যাকাউন্ট হ্যাক? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ কোন ছবি উঠে আসছে?
| Updated on: Oct 01, 2024 | 12:45 PM
Share

বুধবার সকাল সকাল এ কী কাণ্ড ঘটল? সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) পাল্টে গেল রাজ চক্রবর্তীর অফিশিয়াল অ্যাকাউন্ট। ভাষা অন্য, যার কয়েক মুহূর্তেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয় সেই প্রফাইল। পেজটি বর্তমানে ফেসবুকে উপলব্ধ নেই (বুধবার বেলা ১২.২০ মিনিট পর্যন্ত নেওয়া খবর)। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই খবর। পরিচালক তথা বিধায়কের প্রফাইল হ্যাক! বাবলির পোস্টার দিয়ে তৈরি ফেসবুক কভারটা বর্তমান। তবে ভাষা গিয়েছে পাল্টে। কিছুক্ষণের মধ্যেই পেজটা প্রাইভেট করে দেওয়া হয়।

খবর চোখে পড়তেই TV9 বাংলা রাজ চক্রবর্তীর টিমের সঙ্গে যোগাযোগ করায় জানা যায়, সত্যি রাজের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট টিমকে জানানো হয়েছে বিষয়টা, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কারণ এখনও স্পষ্ট বোঝা যায়নি বলেই খবর। রাজের প্রফাইল বর্তমানে ফেসবুকে দেখা যাচ্ছে না।

সেলিব্রিটিদের প্রফাইল লক কিংবা হ্যাক হওয়া নতুন বিষয় নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সঠিক কোনও উত্তর মিলছে না। কোথা থেকে কীভাবে নানাবিধ পোস্ট হয়ে যায়, তা বোঝা দায়। বিষয়টা নিশ্চিত নজর এড়ায়নি রাজের। তাই বর্তমানে এই প্রফাইলটা দেখা যাচ্ছে না কোথাও। তবে এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি অভিনেতা। ইনস্টাগ্রামের মাধ্যমেও ভক্তদের উদ্দেশে কিছু জানাননি তিনি। ফলে সকলেই অপেক্ষায় রয়েছেন, ফেসবুকে রাজের কামব্যাকের জন্য।

Follow Us