AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramayana Movie: ২৪ ক্যারেট সোনার সিংহাসনে ‘রাবণ’ যশ, শূর্পণখার রথের খরচ শুনলে তো মাথা ঘুরবে!

Ramayana movie Set cost: রণবীর কাপুর আর যশের 'রামায়ণ' ছবির সেটের খরচ শুনলে চোখ কপালে উঠবে। রাবণের সিংহাসন থেকে শূর্পণখার রথ, সবকিছু বানাতেই জলের মতো টাকা ঢেলেছেন নির্মাতারা। আসল সোনা দিয়ে তৈরি এই সেটের আসল খরচ কত হল? জানুন চোখধাঁধানো তথ্য।

Ramayana Movie: ২৪ ক্যারেট সোনার সিংহাসনে 'রাবণ' যশ, শূর্পণখার রথের খরচ শুনলে তো মাথা ঘুরবে!
কত খরচ হয়েছে?
| Updated on: Nov 06, 2026 | 11:10 AM
Share

রণবীর কাপুর (Ranbir Kapoor) আর যশ (Yash)। এই দুই মেগাস্টারকে নিয়ে তৈরি হয়েছে দেশের সবচেয়ে দামি ছবি ‘রামায়ণ’ (Ramayana)। এই ছবি নিয়ে এমনিতেই উত্তেজনার পারদ তুঙ্গে। এর মধ্যেই সামনে এল আরেক চমক। এই ছবির জন্য একেবারে জলের মতো টাকা খরচ করেছেন নির্মাতারা। শুধু রাবণের বসার সিংহাসন আর শূর্পণখার রথ বানাতেই যা খরচ হয়েছে, সেই অঙ্কটা শুনলে রীতিমতো ঘাম ছুটবে।

কত খরচ হয়েছে?

ছবিতে রাবণের চরিত্রে দেখা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার যশকে। তাঁর বসার সিংহাসন তৈরি করতেই খরচ হয়েছে পাক্কা ১ কোটি টাকা! এই মেগা প্রজেক্টের আর্ট ডিরেক্টর রমেশ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটের ভিতরের খবর ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, এই একটা সিংহাসন বানাতেই সময় লেগেছে ৪ মাস। কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রথমে মাটি দিয়ে একটা মডেল বানানো হয়। তারপর ছাঁচ তুলে ফাইবার দিয়ে তৈরি হয় মূল কাঠামো। আসল চমকটা রয়েছে অন্য জায়গায়। সিংহাসনে একেবারে আসল সোনার জেল্লা আনতে খাঁটি ২৪ ক্যারেট সোনার পাত (Gold leafing) ব্যবহার করা হয়েছে।

রাবণের পাশাপাশি তাঁর বোন শূর্পণখাকেও দেখা যাবে এলাহি মেজাজে। এই চরিত্রে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। পর্দায় তাঁর ব্যবহারের জন্য যে রথ তৈরি হয়েছে, তার খরচও নেহাত কম নয়। টানা ৩ মাস ধরে তৈরি ওই রথের পিছনে খরচ হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। চমক রয়েছে আরও। সেটে জটায়ুর যে কঙ্কালটি বানানো হয়েছে, সেটির উচ্চতা শুনলেও অবাক হবেন। লম্বায় সেটি প্রায় ২৪ ফুট। পর্দায় সব কিছু যাতে একেবারে জীবন্ত মনে হয়, তার জন্য খুঁটিনাটি কোনও বিষয়ই বাদ দেওয়া হয়নি।

‘রামায়ণ’-এর অন্যতম কারিগর নমিত মলহোত্রা। তিনি খরচের ক্ষেত্রে কোনও খামতি রাখেননি। মুম্বইয়ের ফিল্ম সিটিতে প্রাইম ফোকাসের স্টুডিয়োতে এই ছবির জন্য ১৫০টিরও বেশি সেট তৈরি করা হয়েছে। আর্ট ডিরেক্টর রমেশ এর আগে প্রায় ৩০টি বড় ছবিতে কাজ করেছেন। কিন্তু তাঁর কথায়, এত বড় প্রজেক্টে তিনি আগে কখনও কাজ করেননি। সব মিলিয়ে এই ছবি বক্স অফিসে যে নতুন ঝড় তুলতে চলেছে, তা বলাই যায়।

Follow Us