Dhanteras Gold Price: ধনতেরাসে বড় চমক! সোনা-রুপো তো কিনবেন, আগে দেখুন দাম বাড়ল নাকি কমল?
Gold-Silver Price in Kolkata: ২৪ ক্যারেটের সোনায় ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। এই সোনা দিয়ে গহনা বানানো যায় না। সাধারণত কয়েন ও বার তৈরি হয় ২৪ ক্যারেটের সোনা দিয়ে। ২২ ক্যারেটের সোনায় ৯১.৬ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

কলকাতা: আজ ধনতেরাস (Dhanteras)। ঘরে ঘরে অনেকেই আজ লক্ষ্মী ও কুবেরের পুজো করেন। এই ধনতেরাসে অনেকেই সোনা-রুপোর (Gold-Silver) জিনিস কেনেন। বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিনে সোনা বা রুপোর জিনিস কিংবা গহনা কিনলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। উন্নতি হয়। দেবী লক্ষ্মী ও ধনদেবতা কুবেরের আশীর্বাদ মেলে। আপনিও যদি আজ সোনা বা রুপোর গহনা কেনার প্ল্যান করে থাকেন, তবে সোনা-রুপোর আজকের দর (Gold Silver Price Today) কত রয়েছে, তা জেনে রাখা দরকার।
বিগত কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল সোনা-রুপো। বেশ অনেকটাই সস্তা হয়েছিল দুই মূল্যবান ধাতু। তবে উৎসবের মরশুম চলে আসতেই আবার দাম বাড়তে শুরু করেছে। গতকালও বেশ অনেকটা সোনার দাম বেড়েছিল। আজ অপরিবর্তিত রয়েছে সেই সোনার দাম।
আজ কলকাতায় সোনার দাম-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ৬ নভেম্বর কলকাতায় ২৪ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ১৪ হাজার ৬০২ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ৪৬ হাজার ২০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম-
আজ কলকাতায় ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৩৮৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ৩৩ হাজার ৮৫০ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ৯৫২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫২০ টাকা।
রুপোর দাম-
প্রতি গ্রামে রুপোর দাম আজ রয়েছে ২১০ টাকা। এক কেজি রুপোর দাম আজ রয়েছে ২ লক্ষ ১০ হাজার টাকা।
প্রসঙ্গত, ২৪ ক্যারেটের সোনায় ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। এই সোনা দিয়ে গহনা বানানো যায় না। সাধারণত কয়েন ও বার তৈরি হয় ২৪ ক্যারেটের সোনা দিয়ে। ২২ ক্যারেটের সোনায় ৯১.৬ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
