AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandini’s Father on Rajveer: ‘মা চাইলে তবেই নন্দিনীকে বিয়ে!’, রাজবীরের মুখে এমন কথা শুনে কী বললেন নন্দিনীর বাবা?

Rajveer Dey Bigg Boss Bangla: ঘরের ভেতর দু’জনের ঘনিষ্ঠতা ও ভালোবাসার গল্প যেমন নজর কেড়েছে, তেমনই বাইরেও এই সম্পর্ক নিয়ে কৌতূহল তুঙ্গে। এরই মধ্যে নন্দিনীকে বিয়ে করা প্রসঙ্গে রাজবীরের স্পষ্ট বক্তব্য— ‘মা চাইলে তবেই বিয়ে’— শুনে কী বললেন নন্দিনীর বাবা সন্দীপ দত্ত?

Nandini's Father on Rajveer: 'মা চাইলে তবেই নন্দিনীকে বিয়ে!',  রাজবীরের মুখে এমন কথা শুনে কী বললেন নন্দিনীর বাবা?
| Updated on: Nov 24, 2026 | 8:00 AM
Share

বিগ বস বাংলার ঘরে নন্দিনী ও রাজবীর দে-র প্রেমের রসায়ন নিয়ে দর্শকমহলে চর্চার শেষ নেই। ঘরের ভেতর দু’জনের ঘনিষ্ঠতা ও ভালোবাসার গল্প যেমন নজর কেড়েছে, তেমনই বাইরেও এই সম্পর্ক নিয়ে কৌতূহল তুঙ্গে। এরই মধ্যে নন্দিনীকে বিয়ে করা প্রসঙ্গে রাজবীরের স্পষ্ট বক্তব্য— ‘মা চাইলে তবেই বিয়ে’— শুনে কী বললেন নন্দিনীর বাবা সন্দীপ দত্ত?

সম্প্রতি বিগ বস বাংলার ঘরে পৌঁছেছিল টিভি নাইন বাংলা। সেখানে সাংবাদিক বৈঠকে রাজবীরের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি নন্দিনীকে বিয়ের প্রস্তাব দিতে চান এবং বিয়ে করলে তা কবে করবেন? উত্তরে রাজবীর বলেন, “আমার মনে হয় বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়েই নন্দিনীর সঙ্গে বাগদান পর্ব সেরে নেব। কিন্তু আমার জীবনে মায়ের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা জানা দরকার। যেভাবে আমি বড় হয়েছি, মা আমাকে অনেক কষ্ট করে যেভাবে মানুষ করেছেন, সেখানে আমি এমন কিছু করতে চাই না যাতে মায়ের কোনও খারাপলাগা থাকে। সেই কারণে আমি মাকে বলব, রাজি করানোর চেষ্টা করব এই বিয়ের ব্যাপারে।”

তবে মা যদি শেষ পর্যন্ত এই বিয়ের প্রস্তাবে রাজি না হন, তখন কী করবেন? সেই প্রশ্নের জবাবে কোনও রাখঢাক না রেখেই রাজবীর বলেন, “আমি এমন কিছু করতে চাই না যাতে মায়ের খারাপ লাগবে। আমি অবশ্যই মাকে রাজি করানোর চেষ্টা করব। কিন্তু যদি মা রাজি না হন তাহলে এই বিয়ের ব্যাপারে এগোনো সম্ভব না। সদর দরজা দিয়ে যেদিন বিগ বসে মা এসেছিল। তখন নন্দিনীর কথা উঠতেই মা বলেছিল প্রেজেন্টে ফোকাস কর। আই রিয়্যালি লাভ হার। তবে আমি সবার উপরে মাকে রাখি। আমি মাকে অনেক কষ্ট দিয়েছি। আর মাকে কষ্ট দিতে চাই না। তাই মা না চাইলে আমার দিক থেকেও একেবারে না।”

সন্দীপ দত্তর পোস্ট—


রাজবীরের মুখে এমন অকপট ও দায়িত্বশীল কথা শোনার পরই প্রতিক্রিয়া জানান নন্দিনীর বাবা সন্দীপ দত্ত। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “আজকের সাংবাদিক সম্মেলনে রাজবিরের উত্তর একদম সঠিক ছিল, ওর প্রতি ভালোবাসা আমার আরো বেড়ে গেল। এই পৃথিবীতে সবার আগে মা, যে মাকে খুশি করতে পারেনা সে কাউকে করতে পারবে না।”

উল্লেখ্য, এর আগেও একাধিক সাক্ষাৎকারে নন্দিনীর বাবা ও মা স্পষ্ট করেছেন যে, নন্দিনী ও রাজবীর নিজেরা চাইলে রাজবীরকে জামাই হিসেবে মেনে নিতে তাঁদের কোনও আপত্তি নেই। বরং রাজবীরকে তাঁদের বেশ পছন্দ বলেই জানিয়েছেন তাঁরা। এমনকী, বিভিন্ন সময়ে সোশাল মিডিয়ায় রাজবীরের পাশে দাঁড়াতে ও তাঁর হয়ে সরব হতে দেখা গিয়েছে নন্দিনীর বাবাকে। সব মিলিয়ে, বিগ বসের ঘরের প্রেমকাহিনিতে রাজবীরের প্রতি নন্দিনীর পরিবারের এই স্নেহ ও সমর্থন নতুন মাত্রা যোগ করল।

Follow Us