AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood: মাত্র ৪৮ ঘণ্টাতেই ভেঙেছিল অনুপম খেরের প্রথম বিয়ে! কেন জানেন?

Anupam Kher first wife: অনুপম খের এবং মধুমালতী কপূরের প্রথম বিয়ে কেন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে গিয়েছিল? পুরনো স্মৃতি হাতড়ে সেই অজানা গল্পই শোনালেন অভিনেতার ভাই রাজু খের। কী ঘটেছিল?

Bollywood: মাত্র ৪৮ ঘণ্টাতেই ভেঙেছিল অনুপম খেরের প্রথম বিয়ে! কেন জানেন?
কী বলেছেন অভিনেতার ভাই?
| Updated on: Oct 05, 2026 | 8:51 AM
Share

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর অভিনয় জীবনের নানা অজানা গল্প অনেকেরই জানা। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে অনুপম এবং কিরণ খেরের নাম অনুরাগীদের সবার আগে মাথায় আসে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় আজও অনেকের কাছেই অচেনা। কিরণ খেরের আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা। আর সেই বিয়ে টিকেছিল মাত্র এক থেকে দু’দিন! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছিল। সম্প্রতি অনুপমের ভাই রাজু খের এই পুরনো স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

কেন ৪৮ ঘন্টাও টেকেনি বিয়ে?

রাজু খের জানান, সে অনেক বছর আগের কথা। তখন অনুপম হিন্দি সিনেমায় পা রাখেননি। লখনউতে থাকতেন তিনি। সেই সময়ে অভিনেত্রী মধুমালতী কপূরের সঙ্গে তাঁর প্রায় দু’-তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ একদিন মধুমালতী বিয়ের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘চলো, বিয়ে করি।’ অনুপমও এক কথায় রাজি! বলেন, ‘ঠিক আছে, আগামিকালই করে ফেলি।’ যেমন কথা, তেমন কাজ। লখনউয়ের একটি মন্দিরে খুব সাধারণভাবে তাঁদের বিয়ে হল। সেই সময় পরিবারের কেউ সেখানে ছিলেন না। তাই বাড়ির লোকও এই বিয়ের খবর প্রথমটায় বুঝতেই পারেননি।

কেন ভাঙল সম্পর্ক?

বিয়ের পর মাত্র এক-দু’দিন লখনউতে ছিলেন অনুপম। তার পরেই হঠাৎ তিনি সেখান থেকে চলে যান। রাজু বলেন, “অনুপম বুঝতে পেরেছিল যে এই সম্পর্কটা ও টেনে নিয়ে যেতে পারবে না। তাই ও সোজা চলে আসে।” লখনউ ছেড়ে অনুপম প্রথমে কিছুদিন শিমলায় ভাইয়ের কাছে ছিলেন, তারপর চলে যান দিল্লিতে।

এই বিষয়ে রাজু কখনও দাদাকে কিছু জিজ্ঞেস করেননি। তাঁর মতে, সেই সময়ে অনুপম ছিলেন অত্যন্ত সহজ-সরল একজন মানুষ, অন্যদিকে মধু ছিলেন বেশ দৃঢ়চেতা। দুজনের মধ্যে ঠিক কী হয়েছিল, তা একমাত্র তাঁরাই বলতে পারবেন। ভাই হিসেবে রাজু কোনও প্রশ্ন না করে দাদার পাশেই থাকতে চেয়েছিলেন।

এই ঘটনার পর দুজনের পথ পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। মধুমালতী পরে লেখক ও পরিচালক রঞ্জিত কপূরকে বিয়ে করেন। অন্যদিকে, অনুপম অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দেন। ১৯৮৪ সালে মহেশ ভাটের ‘সারাংশ’ ছবির মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক হল। তার ঠিক পরের বছর, অর্থাৎ ১৯৮৫ সালে তিনি অভিনেত্রী কিরণ খেরের সঙ্গে নতুন জীবন শুরু করেন। সব মিলিয়ে অতীত ভুলে দুজনেই এখন নিজেদের জীবনে খুশি।

Follow Us