AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাশ্মীরের খবরে মন খারাপ রাখি গুলজারের, কোন কাশ্মীরের কথা বললেন তিনি?

রাখি গুলজারের বহু ছবিতে দেখা যায় কাশ্মীরকে। 'কভি কভি '-র বিখ্যাত দৃশ্য থেকে 'বেমিসাল' সিনেমার সেই বহুল প্রচলিত গান 'ইয়ে কাশ্মীর হ্যায়'   আজও জনপ্রিয়।

কাশ্মীরের খবরে মন খারাপ রাখি গুলজারের, কোন  কাশ্মীরের কথা বললেন তিনি?
| Updated on: Apr 28, 2025 | 4:04 PM
Share

কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার প্রায় বাইশ বছর পর আবার বাংলা সিনেমায় অভিনয় করেছেন। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘আমার বস’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবির প্রচারে রাখি গুলজার কলকাতায়  এসে নিজের ছোটবেলাকে ফিরে পাচ্ছেন। কখনও ভিক্টরিয়াতে ফুচকা খচ্ছেন তো কখনও রাধু বাবুর দোকানে কাটলেট উরভোগ করছেন। এরই মাঝে অভিনেত্রীর সঙ্গে   tv9 বাংলার আড্ডায় উঠে এল, কাশ্মীর প্রসঙ্গ। দেশবাসীর মতো তিনিও কাশ্মীর এর জঙ্গি হানা নিয়ে শোকাচ্ছন্ন । প্রসঙ্গত বহু ছবির শ্যুট তিনি করেছেন কাশ্মীর এর ভ্যালিতে ।

কাশ্মীর নিয়ে রাখি গুলজার বললেন, ” টিভি খুললেই কাশ্মীরের খবর দেখতে পাচ্ছি , মন খারাপ আমার। আমি যে কাশ্মীরকে দেখেছি, অনেক আলাদা। ১৯৭৩ সাল থেকে কাশ্মীরে বহু শ্যুট করেছি। কাশ্মীরে দুর্গাপুজো হতে দেখেছি। ‘ধর বাড়ির ‘ দুর্গাপুজো। ওখানকার মানুষ আমার মেয়ের জন্য পাশমিনা ও অন্যান্য কাপড় দিয়ে পোশাক বানিয়ে দিতো। এরপর শেখ আবদুল্লাহ-র (ওমর আবদুল্লাহর প্রপিতামহ) মৃত দেহ যখন কাশ্মীর আসে আমি ওখানেই ছিলাম।” তিনি আরও বলেন, ” নিরীহ পর্যটকদের মেরে কী লাভ হল! বুঝতে পারিনা”। ( চোখের কোন জলে চিক্ চিক্ করে ওঠে রাখি গুলজারের)।

রাখি গুলজারের বহু ছবিতে দেখা যায় কাশ্মীরকে। ‘কভি কভি ‘-র বিখ্যাত দৃশ্য থেকে ‘বেমিসাল’ সিনেমার সেই বহুল প্রচলিত গান ‘ইয়ে কাশ্মীর হ্যায়’   আজও জনপ্রিয়, এই ছবিতেই অমিতাভ বচ্চন, রাখি গুলজার সঙ্গে বিনোদ মেহরার চরিত্র  দর্শকদের স্মৃতিতে আজও উজ্জ্বল। অভিনেত্রী রাখি আউট ডোর শ্যুট বেশি পছন্দ করতেন। তাঁর কথা অনুযায়ী শ্যুটিং এর কাজেই কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে পেরেছেন অভিনেত্রী।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?