AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor Ramayana: রামায়ণে রাম থেকে সোজা ‘ধুম ৪’-এর ভিলেন! সত্যিটা বলেই দিলেন রণবীর

Ranbir Kapoor Dhoom 4: এক দিকে পর্দায় 'রাম' হওয়ার প্রস্তুতি, আর অন্য দিকে 'ধুম ৪'-এ অ্যাকশন ভিলেন, এই দুই চরম বিপরীত রূপ নিয়ে বেশ কিছুদিন ধরেই বি-টাউনের অন্দরে দারুণ চর্চা চলছিল। 'ধুম ৪'-এ ভিলেন চরিত্রে কি সত্যিই। দেখা যাবে রণবীরকে? সান ডিয়েগো কমিক-কন-এর মঞ্চে নিজের সব সিনেমার তালিকা খোলসা করে আসল সত্যি জানিয়ে দিলেন রণবীর কাপুর।

Ranbir Kapoor Ramayana: রামায়ণে রাম থেকে সোজা 'ধুম ৪'-এর ভিলেন! সত্যিটা বলেই দিলেন রণবীর
সত্যিটা কী?
| Updated on: Jul 27, 2026 | 9:44 AM
Share

রণবীর কাপুর (Ranbir Kapoor) কি তবে সত্যি সত্যিই জনপ্রিয় ছবি ‘ধুম ৪’-এর ভিলেন হচ্ছেন? এক দিকে পর্দায় ‘রাম’ হওয়ার প্রস্তুতি, আর অন্য দিকে ‘ধুম ৪’-এ অ্যাকশন ভিলেন, এই দুই চরম বিপরীত রূপ নিয়ে বেশ কিছুদিন ধরেই বি-টাউনের অন্দরে দারুণ চর্চা চলছিল। অনেকেই ভেবেছিলেন যশ রাজ ফিল্মসের এই সুপারহিট অ্যাকশন ছবিতে হয়তো দেখা যাবে রণবীরকে।কিন্তু সব জল্পনায় নিজেই জল ঢেলে দিলেন অভিনেতা। সান ডিয়েগো কমিক-কন-এর মঞ্চে গিয়ে একদম সোজাসাপ্টা জানিয়ে দিলেন, ‘ধুম ৪’ নিয়ে যেসব খবর রটছে, তার কোনও সত্যতা নেই!

আসলে নিজের নতুন মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ ছবির প্রচারে আন্তর্জাতিক এই মঞ্চে উপস্থিত গিয়েছিলেন রণবীর। সঙ্গে ছিলেন ছবির নির্দেশক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং দক্ষিণ ভারতের তারকা যশ। সেখানে এক সাক্ষাৎকারে সঞ্চালক যখন রণবীরের একের পর এক ছবির তালিকা বলতে গিয়ে ‘ধুম ৪’-এর নাম নেন, ঠিক তখনই তাঁকে থামিয়ে দেন রণবীর। একটুও ধোঁয়াশা না রেখে স্পষ্ট জানান, “না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুধুই ‘রামায়ণ’ আর সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি দুটি নিয়ে কাজ করছি। সামনের বছর ২৪ জানুয়ারি ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি দেখার সুযোগ পাবেন সবাই।”

রণবীরের এই একটা মন্তব্যে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, এই ছবিতে তাঁর কাজ করার খবর স্রেফ রটনা ছাড়া আর কিছুই নয়। তা ছাড়া এই অনুষ্ঠানে কিন্তু চর্চায় থাকা ‘অ্যানিমেল পার্ক’ ছবি নিয়েও কোনও কথা বলেননি তিনি।

কিন্তু এই গুঞ্জনের শুরুটা হয়েছিল কোথা থেকে? ২০২৪ সালে এক হেয়ার স্টাইলিস্ট রণবীরের এক নতুন লুকে সাজা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তা দেখেই রটে যায় যে রণবীর হয়তো ‘ধুম ৪’ কিংবা ‘অ্যানিমেল পার্ক’-এর জন্য প্রস্তুত হচ্ছেন। পরবর্তীতে ভিকি কৌশলের নামও এর সঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু প্রযোজক সংস্থার তরফ থেকে কখনও কোনও অফিশিয়াল খবর আসা সম্ভব হয়নি। ২০১৩ সালে আমির খান ও ক্যাটরিনা কাইফের ‘ধুম ৩’ মুক্তির পর থেকে গত ১৩ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির ছবি আর আসেনি। রণবীর নিজে সত্যিটা স্পষ্ট করে দেওয়ায় আপাতত অনুরাগীদের সব নজর থাকবে তাঁর ‘রামায়ণ’ আর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর দিকেই।

Follow Us