Ranbir about Alia: ‘আমার বউ…!’ আলিয়াকে নিয়ে কী কাণ্ড ঘটালেন রণবীর?
রণবীর কাপুর, আলিয়া ভাট, আলফা সিনেমা, বলিউড খবর, রণবীর আলিয়া প্রেম, আলফা ট্রেলার, বিনোদন সংবাদ Ranbir Kapoor, Alia Bhatt, Alpha Movie, Ranbir Kapoor Alpha T shirt, Bollywood News, Alia Bhatt Alpha Release Date, Ranbir Kapoor paparazzi video

বলিউডে কান পাতলেই শোনা যায় একের পর এক প্রেমের গল্প , তবে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের(Alia Bhatt) রসায়ন যেন সব সময়ই একটু আলাদা। কখনও তাঁরা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ, আবার কখনও চুপিসাড়েই বুঝিয়ে দেন ভালোবাসার গভীরতা। তবে এবার যা হল, তা দেখে নেটপাড়া একেবারে কুপোকাত। আলিয়ার আগামী ছবি ‘আলফা’র প্রচারের জন্য রণবীর যে কায়দা বেছে নিলেন, তাতে তাকে ‘সেরা স্বামী’ বলতে বাধ্য হচ্ছেন ভক্তরা। স্ত্রীর ছবির প্রচার বলে কথা, বরের একটু বাড়তি উদ্যোগ তো থাকবেই!
সম্প্রতি মুম্বইয়ের একটি বহুতলের সামনে লেন্সবন্দি হন রণবীর কাপুর। পরনে ছিল কালো ট্র্যাক প্যান্ট, চোখে রোদচশমা আর মাথায় ক্যাপ। অতি সাধারণ এই ক্যাজুয়াল লুকের মধ্যেও সবার নজর কেড়ে নিল তাঁর কালো রঙের কাস্টমাইজড টি-শার্টটি। সেখানে সাদা হরফে বড় বড় করে লেখা ছিল, “মাই ওয়াইফস অ্যান আলফা” (আমার বউ একজন আলফা)। পাপারাৎজিরা যখন তার ছবি তোলার জন্য ভেতরে ঢোকার চেষ্টা করেন, তখন রণবীর অত্যন্ত নম্রভাবে তাদের গেটের বাইরেই থাকার অনুরোধ জানান। তবে ততক্ষণে ক্যামেরায় বন্দি হয়ে গিয়েছে কাপুর নন্দনের এই বিশেষ পোশাক। আর সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই মুহূর্তে ভাইরাল।
আসলে আগামী ৩ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ অভিনীত হাই-ভোল্টেজ স্পাই থ্রিলার ‘আলফা’। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় এবং শিব রাওয়ালের পরিচালনায় এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই পারদ চড়ছে। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, যেখানে আলিয়াকে ‘সীতা’ চরিত্রে এক অনবদ্য অ্যাকশন অবতারে দেখা গিয়েছে। অনিল কাপুরের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং খলনায়ক চরিত্রে ববি দেওলের হুঙ্কার ছবির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আর সেই ছবির প্রচারেই এবার যেন অলিখিতভাবে কোমর বেঁধে নেমে পড়েছেন স্বয়ং রণবীর। নিজের বুকে স্ত্রীর ছবির নাম লিখে বুঝিয়ে দিলেন, আলিয়ার সবচেয়ে বড় অনুরাগী এবং চিয়ারলিডার আসলে তিনিই।
View this post on Instagram
সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। অনুরাগীরা রণবীরের এই মিষ্টি ইশারায় মজেছেন। একজন নেটিজেন লিখেছেন, “রণবীর, তুমি সত্যিই অসাধারণ একজন মানুষ!” অন্য একজন রসিকতা করে মন্তব্য করেছেন, “বউ যে আলফা, সেটা গোটা বিশ্বকে নিশ্চিত করে জানিয়ে দিলেন রণবীর।” আবার অনেকেই তাকে ‘আলটিমেট সাপোর্টিভ হাজব্যান্ড’ এর তকমাও দিয়েছেন। আলিয়ার ছবির ট্রেলারে যতই মারকাটারি অ্যাকশন থাকুক না কেন, রণবীরের এই মিষ্টি কায়দা কিন্তু নেটপাড়ার মন পুরোপুরি জয় করে নিয়েছে। ছবি বক্স অফিসে কেমন ঝড় তুলবে তা সময়ই বলবে, তবে ‘আদর্শ স্বামী’র প্রতিযোগিতায় রণবীর যে ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
