AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কালীঘাটে মাসি-বোনঝি, ‘মর্দানি ৩’-এর সাফল্যে মা কালীর শরণে রানি-দেবশ্রী

এদিন সাতসকালে মুম্বই বিমানবন্দরে রানির সাজ দেখেই ফিসফাস শুরু হয়েছিল। শাড়ি আর সিঁদুরে রানি যেন পাশের বাড়ির চেনা বাঙালি মেয়ে। বেলা গড়াতেই দেখা গেল, মাসি দেবশ্রী রায়ের হাত ধরে কালীঘাটে প্রবেশ করছেন তিনি। রানির পরনে ছিল চেক কাটা লাল শাড়ি আর চোখে রোদচশমা। অন্যদিকে, দেবশ্রী সেজেছিলেন চিরন্তন লালপাড় সাদা গরদে।

কালীঘাটে মাসি-বোনঝি, 'মর্দানি ৩'-এর সাফল্যে মা কালীর শরণে রানি-দেবশ্রী
Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 8:32 PM
Share

মাঘের শেষেও শহর কলকাতায় যেন বসন্তের হাওয়া, আর সেই হাওয়ায় ভেসে এল মায়ানগরীর সুবাস। বুধবার দুপুরে কালীঘাট মন্দির চত্বরে হঠাৎই সাজ সাজ রব। লাল শাড়িতে বঙ্গতনয়া অবতারে ধরা দিলেন বলিউড ক্যুইন রানি মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর প্রিয় মাসি দেবশ্রী রায়। স্রেফ পারিবারিক সাক্ষাৎ নয়, ‘মর্দানি ৩’-এর জয়জয়কারের পর ভক্তিভরে মায়ের আশীর্বাদ নিতেই তিলোত্তমায় রানি।

এদিন সাতসকালে মুম্বই বিমানবন্দরে রানির সাজ দেখেই ফিসফাস শুরু হয়েছিল। শাড়ি আর সিঁদুরে রানি যেন পাশের বাড়ির চেনা বাঙালি মেয়ে। বেলা গড়াতেই দেখা গেল, মাসি দেবশ্রী রায়ের হাত ধরে কালীঘাটে প্রবেশ করছেন তিনি। রানির পরনে ছিল চেক কাটা লাল শাড়ি আর চোখে রোদচশমা। অন্যদিকে, দেবশ্রী সেজেছিলেন চিরন্তন লালপাড় সাদা গরদে। মন্দির চত্বরে দুই প্রজন্মের দুই দাপুটে অভিনেত্রীকে একসঙ্গে দেখে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে।

Rani Mukherjee (1)

কেরিয়ারের তিন দশক পূর্তিতে রানি উপহার দিয়েছেন ‘মর্দানি ৩’। নারীপাচার ও নির্যাতনের বিরুদ্ধে শিবানী শিবাজী রাওয়ের লড়াই আবারও মন জয় করেছে দর্শকদের। বক্স অফিসে ‘বর্ডার ২’-এর মতো মেগাবাজেট ছবির দাপট থাকলেও, রানির ছবির সামাজিক বার্তা ও অভিনয়ের প্রশংসা এখন মুখে মুখে। ছবির এই সাফল্যের পরেই শিকড়ের টানে কলকাতায় ছুটে আসা এবং কালীঘাটে পুজো দেওয়া রানির আধ্যাত্মিক বিশ্বাসের পরিচয় দেয়।

রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের আপন বোন দেবশ্রী। প্রতি বছর দুর্গাপুজোর ক’দিন মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোয় রানির নিষ্ঠা সকলেরই জানা। এবার সিনেমার কাজ মিটতেই মামাবাড়ির শহর কলকাতায় কিছুটা সময় কাটাতে চাইলেন অভিনেত্রী। দেবশ্রীর সঙ্গে গল্পে মশগুল রানিকে দেখে বোঝা যাচ্ছিল, গ্ল্যামার দুনিয়ার বাইরেও পারিবারিক বন্ধন তাঁর কাছে কতটা প্রিয়। পুজো দিয়ে বেরিয়ে হাসিমুখে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানান রানি। বুধবারের কালীঘাট যেন সাক্ষী থাকল এক ঘরোয়া এবং মায়াবী মুহূর্তের, যেখানে সুপারস্টার নয়, বরং ঘরের মেয়ে হয়েই ধরা দিলেন বলিউডের রানি।