AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Independent candidate at Basanti: গোপন ‘খেলা’ চলছে? দুই প্রার্থীর নাম ঘিরে উঠল বড় প্রশ্ন

TMC: গেরুয়া শিবিরের নেতৃত্বের দাবি, এটি কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বরং তৃণমূলের পরিকল্পিত ‘ভোট লুঠের কৌশল’। তাঁদের অভিযোগ, অবাধ ও গণতান্ত্রিক ভোট হলে তৃণমূল নিশ্চিতভাবে পরাজিত হবে। তাই পরাজয় রুখতে এবং বুথ দখল করতে কৌশলে দলেরই লোকেদের নির্দল হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

Independent candidate at Basanti: গোপন 'খেলা' চলছে? দুই প্রার্থীর নাম ঘিরে উঠল বড় প্রশ্ন
নির্দল হিসেবে নাম দুই নেতা-নেত্রীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 17, 2026 | 10:11 AM
Share

বাসন্তী: ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে চরমে উঠল শাসক দলের অস্বস্তি। দলের প্রার্থী নীলিমা মিস্ত্রির বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াইয়ে নেমেছেন খোদ তৃণমূলেরই দুই দাপুটে নেতা ও নেত্রী। এই ঘটনাকে কেন্দ্র করেই সরগরম বাসন্তীর রাজনৈতিক মহল।

নির্দলে তৃণমূল নেতা!

বাসন্তী ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌরী নস্কর এবং আমঝাড়া অঞ্চলের তৃণমূল সভাপতি অসীম সর্দার এবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। নিজের দলের প্রার্থীর বিরুদ্ধেই ঘরোয়া নেতাদের এই লড়াই, একদিকে শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বকে প্রকাশ্যে এনেছে, অন্যদিকে, সাধারণ ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিজেপি বলছে কৌশল

এই পরিস্থিতিকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতৃত্বের দাবি, এটি কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বরং তৃণমূলের পরিকল্পিত ‘ভোট লুঠের কৌশল’। তাঁদের অভিযোগ, অবাধ ও গণতান্ত্রিক ভোট হলে তৃণমূল নিশ্চিতভাবে পরাজিত হবে। তাই পরাজয় রুখতে এবং বুথ দখল করতে কৌশলে দলেরই লোকেদের নির্দল হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

বিস্ফোরক তৃণমূল নেতা

বিরোধীদের এই অভিযোগ যখন সামনে আসছে, তখন বিস্ফোরক দাবি করলেন বাসন্তী ব্লকের প্রভাবশালী তৃণমূল নেতা রাজা গাজী। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি হেসেই বলেন, “সব দলেরই তো একটা নিজস্ব পলিসি বা কৌশল থাকে।” এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন যে, যাঁরা আজ নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁরা আসলে তৃণমূলেরই লোক এবং তাঁরা শেষ পর্যন্ত ‘জোড়া ফুলেই’ ভোট দেবেন।

রাজা গাজীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে, তবে কি বিরোধীদের আশঙ্কা সত্যি করে নির্দল প্রার্থীদের সামনে রেখে কোনও গোপন ছক কষছে ঘাসফুল শিবির? বাসন্তীতে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পরিকল্পিত চাল?বাসন্তীতে কি তবে খেলা হবে অন্যভাবে? শাসক দলের এই অভ্যন্তরীণ সমীকরণ শেষ পর্যন্ত ভোটের বাক্সে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Follow Us