West Bengal Election 2026: ১৭ ঘণ্টার তল্লাশি! ট্রলি হাতে মমতার নাম প্রস্তাবক মিরাজের বাড়ি থেকে বেরোলেন IT আধিকারিকরা
West Bengal Assembly Elections 2026 News Updates in Bengali: দেবাশিস কুমারের বাড়িতে সকাল থেকেই তাঁর বাড়ি, অফিসে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। প্রতিবাদে নির্বাচনী অফিসের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কংগ্রেসের সমর্থকদের। এদিকে, সল্টলেক সি কে ব্লকের প্রোমোটারের বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি।

Live Assembly Election 2026 News Updates in Bengali: ইডির পর এবার আয়কর হানা রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে। সকাল থেকেই তাঁর বাড়ি, অফিসে তল্লাশি চালানো হচ্ছে। প্রতিবাদে নির্বাচনী অফিসের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কংগ্রেসের সমর্থকদের। অন্যদিকে, দেবাশিস ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালাচ্ছে আয়কর দফতর। এদিকে, সল্টলেক সি কে ব্লকের প্রোমোটারের বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এদিকে, আজও একাধিক জায়গায় সভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুই জায়গায় সভা ও আরও এক জায়গায় রোড শো রয়েছে। কোচবিহার ও বাঁকুড়ায় জনসভা রয়েছে। আর দুর্গাপুরে বড় রোড শো করার কথা রয়েছে তাঁর।
LIVE NEWS & UPDATES
-
IT Raid: ট্রলি হাতে মিরাজের বাড়ি থেকে বেরোলেন IT আধিকারিকরা
- ১৭ ঘণ্টা পর মিরাজ শাহ এর বাড়ি থেকে বেরিয়ে গেলেন আয়কর দফতরের অফিসাররা!
- সঙ্গে বেশ কয়েকটি ব্যাগ এবং ট্রলি ছিল!
- মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে মনোনয়নপত্রের প্রস্তাবক মিরাজ শাহ
- তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রার্থী হিসেবে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার একজন প্রস্তাবক হলেন মিরাজ শাহ। তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার।
-
সংসদে জবাবি ভাষণ শাহের
- তিন বিল নিয়ে আলোচনার পর এবার ভোটাভুটির পালা। আজ, শুক্রবার সংসদে বিকেল ৫টায় জবাবি ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- তাঁর ভাষণের পর ভোটাভুটি শুরু হবে।
-
-
Mamata Banerjee: মমতার ভবানীপুরে মনোনয়নপত্রের প্রস্তাবকের বাড়িতেও আয়কর হানা
তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের বাড়ির পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে মনোনয়নপত্রের প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা। শুক্রবার দুপুরে ২ নম্বর এলগিন রোডে মিরাজ শাহ নামে ওই প্রস্তাবকের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এই নিয়ে সবর হল তৃণমূল।
-
Mamata Banerjee: ভবানীপুরে টানা চারদিন প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয় দফার নির্বাচনের আগে টানা চার দিন ভবানীপুরে প্রচারে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত প্রচার করবেন। ভবানীপুর জুড়ে চারদিনে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২৪ এপ্রিল চেতলা সিআইটি মার্কেটে সভা রয়েছে। ২৫ এপ্রিল ৭৪ ও ৮২ নম্বর ওয়ার্ডে মিছিল। ২৬ এপ্রিল ল্যান্সডাউন থেকে ৭০, ৭১ ও ৭২ ওয়ার্ডে মিছিল রয়েছে। শেষদিন বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল রয়েছে।
-
HC on Polling Officers: কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ নয়, কমিশনের বিজ্ঞপ্তি খারিজ হাইকোর্টের
হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে না। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কী কারণে অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ করা হয়েছে? হাইকোর্টের প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। তারপরই কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করে দেওয়া হয়েছে। তবে, যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের ভোটের কাজে কোনও বাধা দেওয়া হয়নি।
-
-
Mamata Banerjee: ‘আমার প্লেনে হানা করছে’, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে সরব মমতা
কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে ফের সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কালো টাকা নিয়ে পশ্চিমবঙ্গে বসে আছে। আর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হানা দিচ্ছে। প্রার্থীর বাড়িতে গিয়ে হানা দিচ্ছে। আমার প্লেনে হানা করছে।সামনাসামনি লড়াই করতে পারেনা। ওরা ভিতু, কাপুরুষ।”
-
Debashish Kumar: দেবাশিস কুমারের শ্বশুর বাড়িতেও IT অভিযান
দেবাশিস কুমারের শ্বশুর বাড়িতেও IT অভিযান। সকাল থেকেই নির্বাচন কার্যালয়, দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। এবার শ্বশুরবাড়িতেও অভিযান চালাচ্ছে আয়কর দফতর।
-
WB Assembly Election 2026: তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ
তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে শেখ সুফিয়ানের বিরুদ্ধে।
-
Wb Assembly Election 2026: ফের বাধার মুখে বিজেপি প্রার্থী অশোক কির্তনীয়া
প্রচারে গিয়ে ফের বাধার মুখে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কির্তনীয়া। বনগাঁ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড প্রচারে গিয়েছিলেন। অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডের মহিলারা তাঁকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। একইসঙ্গে বিধায়কের কাছে জানতে চায় গত পাঁচ বছর তিনি ওই এলাকায় আসেননি কেন? বিজেপির প্রচার মিছিলের উল্টো দিক থেকে মহিলারা জয় বাংলা স্লোগান দিতে থাকে। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বচসা। পরবর্তীতে পুলিশের তৎপরতায় অশোক কির্তনীয়ার প্রচার মিছিল ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে ।
-
ED raid in Kolkata: শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি ইডির
ইডির নজরে এবার মার্লিন গ্রুপ। আর্থিক প্রতারণার অভিযোগে শহরের বিভিন্ন জায়গায় অভিযান ইডির। মিডলটন স্ট্রিট, প্রিন্স আনোয়ার শাহ রোডে তল্লাশি চালাচ্ছে ইডি। সল্টলেক সিকে ব্লকে প্রোমোটারের বাড়িতেও হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ওই ব্লকের আরও একটি বাড়িতে অভিযান। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে অভিযান চালাচ্ছে ইডি। একটি প্রকল্পের নামে জাল নথি তৈরি করে টাকা তোলার অভিযোগ।
-
ED raid: কালীঘাটের তৃণমূল নেতার বাড়িতেও ইডির তল্লাশি
কালীঘাটে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা দেবাশিস কুমারের ঘনিষ্ঠ। জমি কেলেঙ্কারির মামলা তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ির পাশাপাশি তৃণমূলের দাপুটে নেতা কুমার সাহার অফিসেও এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হানা।
-
Debashish Kumar: দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা
ইডির পর এবার আয়কর। ফের নজরে তৃণমূল প্রার্থী তথা দেবাশিস কুমার। আজ, শুক্রবার সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে। মনোহরপুকুর রোডে তাঁর বাড়িতে সকালেই পৌঁছে গিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। কয়েকদিন আগেই তাঁকে তলব করেছিল ইডি। তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি।
Published On - Apr 17,2026 10:43 AM
