AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Opposition MLAs facilities: বিরোধীদের কক্ষ সসম্মানে সাজিয়ে দেওয়ার আশ্বাস বিধানসভা অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর

Opposition MLAs facilities: বিধানসভা চত্বরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অধ্যক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক তাপস রায় এবং বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাস।

Opposition MLAs facilities: বিরোধীদের কক্ষ সসম্মানে সাজিয়ে দেওয়ার আশ্বাস বিধানসভা অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর
স্পিকার রথীন্দ্রনাথ বসুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2026 | 1:55 PM
Share

কলকাতা: বিরোধী দলে থাকাকালীন বিজেপি বিধায়কদের যে ধরনের পরিকাঠামোগত অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, বর্তমানের বিরোধী দল যাতে সেই সমস্যায় না পড়ে, তা নিশ্চিত করতে তৎপর বিধানসভা। বর্তমান বিরোধীদের জন্য বরাদ্দ কক্ষটি ভালোভাবে তৈরি করে দেওয়া হবে বলে জানালেন বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু।

আজ বিধানসভা চত্বরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অধ্যক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক তাপস রায় এবং বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাস।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের ঘর বণ্টন সংক্রান্ত জটিলতা নিয়ে মুখ খোলেন অধ্যক্ষ। তিনি বলেন, “বিরোধী দলের বর্তমান সদস্যরা সকলেই দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা। তাঁদের যথোপযুক্ত সম্মান ও মর্যাদার সঙ্গে ঘরের ব্যবস্থা করা হচ্ছে। আমরা চাই না অতীতে বিজেপি বিধায়করা যে অসুবিধার মুখে পড়েছিলেন, তার পুনরাবৃত্তি হোক।” অন্যদিকে, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর ঘরের আবেদন প্রসঙ্গে তিনি জানান, লিখিত আবেদন জমা পড়লে তা অবশ্যই বিবেচনা করে দেখা হবে।

আসন্ন বাজেট অধিবেশন প্রসঙ্গে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু জানান, অধিবেশন যাতে সম্পূর্ণ সুস্থ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা যায়, সেটাই তাঁদের মূল লক্ষ্য। সাধারণ মানুষ যাঁদের নির্বাচিত করে পাঠিয়েছেন, তাঁরা কীভাবে কক্ষের ভেতরে জনগণের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তা যেন রাজ্যবাসী স্পষ্ট জানতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হবে।

Follow Us