AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal New Highlights Update: লালবাজারে মুখ্যমন্ত্রী, বড় বৈঠক হয়ে গেল পুলিশ কর্তাদের সঙ্গে

| Edited By: | Updated on: May 27, 2026 | 11:42 AM
Share

Highlights UPDATES: মসনদে বসেই পরপর বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে, রাজ্য জুড়ে চালু হয়ে গিয়েছে হোল্ডিং সেন্টার। সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুন মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

West Bengal New Highlights Update: লালবাজারে মুখ্যমন্ত্রী, বড় বৈঠক হয়ে গেল পুলিশ কর্তাদের সঙ্গে
লালবাজারে শুভেন্দু Image Credit: TV 9 Bangla

আজ ফের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে তিন জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন শুভেন্দু। হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনার আধিকারিকদের নিয়ে বৈঠক রয়েছে। উপস্থিত থাকবেন বিধায়ক ও প্রশাসনিক কর্তারা। উপস্থিত পুলিশ কর্তারাও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 May 2026 06:31 PM (IST)

    লালবাজারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশের সিপি ছাড়াও পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ আলোচনা চলে বলে খবর। বিকেল ৫টার কিছু আগেই তিনি লালবাজারে পৌঁছে যান। আধ ঘণ্টার বেশি সময় ছিলেন ভিতরে। সূত্রের খবর, সার্বিকভাবে শহর কলকাতার নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নারী নিরাপত্তা, শহরের বিভিন্ন প্রান্তে সিসি ক্যামেরার নজরদারি নিয়ে কথা হয়েছে বলে খবর।

  • 26 May 2026 03:25 PM (IST)

    Suvendu Adhikari: শুধু ভোটের সময় রাজনৈতিক কচকচানি হোক: শুভেন্দু

    • আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দল তৃণমূলের সাংসদ, বিধায়করা।
    • বৈঠক শেষে শুভেন্দু জানান, একজন বিরোধী দলের প্রতিনিধি বক্তব্যও পেশ করেছেন। হাত মিলিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।
    • শুভেন্দু বলেন, “আমি চাই, শুধু ভোটের সময় রাজনৈতিক কচকচানি হোক, সারাবছর গঠনমূলক আলোচনা হোক।”
  • 26 May 2026 03:20 PM (IST)

    জোট বাঁধছে তৃণমূল-সিপিএম?

    তৃণমূলের সঙ্গে জোট বাঁধা নিয়ে কী বললেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদ এম এ বেবি? তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করে। কিন্তু নির্বাচনের সময় আমাদের এক কর্মীকে তৃণমূল কংগ্রেস খুন করেছে। শুধু তাই নয়, আমাদের লোকজনকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেও দেওয়া হয় না। কোনওভাবেই তৃণমূলের সঙ্গে কাজ করা সম্ভব নয়। এধরনের প্রশ্ন করাই উচিত নয়।”

  • 26 May 2026 03:18 PM (IST)

    Annapurna Bhandar: অন্নপূর্ণা ভান্ডার পেতে ফিল আপ করতে হবে নতুন ফর্ম

    অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারই নবান্ন থেকে প্রকাশিত হচ্ছে একটি ফর্ম। অন্নপূর্ণা  ভান্ডারের টাকা পেতে হলে , সেই ফর্ম ফিল আপ করতে হবে সকলকে। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    বিস্তারিত পড়ুন: ফিল-আপ করতে হবে নতুন এই ফর্ম! কাল থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

  • 26 May 2026 03:16 PM (IST)

    CM Suvendu Adhikari: রাজ্যে তৈরি হচ্ছে নতুন দফতর

    প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের পথে হাঁটল রাজ্য সরকার। এবার স্বাস্থ্য দফতর থেকে সম্পূর্ণ আলাদা করে একটি স্বতন্ত্র ‘আয়ুষ দফতর’ (AYUSH) গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

    বিস্তারিত পড়ুন: স্বাস্থ্য় থেকে আলাদা হচ্ছে, বাংলায় নতুন দফতরের ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা

  • 26 May 2026 02:51 PM (IST)

    Suvendu Adhikari: প্রশাসনিক বৈঠকের পর একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী

    • প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানালেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন ফর্ম আনছে সরকার। সেটা ফিল আপ করলে মিলবে টাকা।
    • স্বাস্থ্য দফতর থেকে পৃথক করা হবে আয়ুষ দফতর।
    • ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ বন্ধ হয়ে যাচ্ছে। চালু হচ্ছে ‘আপনার সরকারকে বলুন।’
  • 26 May 2026 01:40 PM (IST)

    WB Assembly: বিরোধীদের ঘর নিয়ে তৎপর অধ্যক্ষ রথীন্দ্র বসু

    • বিরোধী দলে থাকাকালীন বিজেপির বিধায়কদের যে অসুবিধা হয়েছে। সেই অসুবিধা যাতে বর্তমানের বিরোধী দলের না হয়, তার জন্য বিরোধী দলের বরাদ্দ কক্ষকে ভালো ভাবে তৈরি করে দিতে চান বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু।
    • তিনি জানান যে তারা সবাই দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা। তাঁদেরকে সম্মান ও মর্যাদার সঙ্গে ঘর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যাতে তাঁদের কক্ষে কোনও রকমের অসুবিধা না হয়।
    • এদিন নওশাদ সিদ্দিকী কে ঘর দেওয়া নিয়ে অধ্যক্ষ জানান যে তিনি যদি আমাদের কাছে আবেদন জানান, তাহলে সেটা বিবেচনা করে দেখা হবে।
  • 26 May 2026 01:36 PM (IST)

    Left-Congress: ভোট মিটতেই এক মঞ্চে বাম কংগ্রেস

    • মঙ্গলবার সকালে ফের একবার একসঙ্গে দেখা গেল বাম-কংগ্রেসকে। এদিন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে একসঙ্গে মিছিলে হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় দমদমের সিপিএম প্রার্থী ময়ূখ বিশ্বাস সহ বাম কংগ্রেস নেতৃত্ব।
    • হকার উচ্ছেদের প্রতিবাদে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মিছিল করেন তাঁরা। পরবর্তী সময় দুই দলের প্রতিনিধিরা। এদিন শুভঙ্কর জানান, যিনি এখন মুখ্যমন্ত্রী সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন হকারদের সঙ্গে ছিলেন।
    • বাম প্রার্থী ময়ূখ বিশ্বাস জানান, হকারদের স্বার্থে তারা লড়াই আন্দোলন চলবে। কিন্তু কোনভাবেই সেখানে তৃণমূলকে নেওয়া চলবে না।
  • 26 May 2026 12:23 PM (IST)

    Kakali Ghosh Dastidar: শুভেন্দুর বৈঠকে হাজির কাকলি

    • গত কয়েকদিন ধরে চলা জল্পনার মাঝেই শুভেন্দুর বৈঠকে হাজির হলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমন্ত্রণ পেয়েছি, তাই এসেছি। প্রশাসনটা কারও একার নয়, এটা কোনও দলীয় সভা নয়।”
    • শুধুমাত্র কাকলি নয়, এদিনের বৈঠকে চমকের পর চমক। একে একে হাজির হয়েছেন তিন তৃণমূল বিধায়ক। উপস্থিত দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ, হাড়োয়ার বিধায়ক আব্দুল মতিন, স্বরূপনগরের বিধায়ক বীনা মণ্ডল।
    • স্বরূপনগরের চারবারের বিধায়ক এই বীনা মণ্ডল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতিও তিনি। এদিকে, হাড়োয়ার বিধায়ক আব্দুল মাতিনকে গত কয়েকদিনে তৃণমূলের কোনও বৈঠকে হাজির হতে দেখা যায়নি। এদিন প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেন তিনি।
  • 26 May 2026 10:22 AM (IST)

    Bangladeshi Deportation: সীমান্তে বাংলাদেশিদের ফেরার হিড়িক

    • মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের চেকপোস্টে দেখা গেল লম্বা লাইন। ভিড় জমাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা।
    • অবৈধভাবে যাঁরা ভারতে বসবাস করতেন, যাঁরা দালালদের ধরে এ দেশে প্রবেশ করেছিলেন, তাঁরাই এবার বাংলাদেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন।
    • এদেশে যে তাঁরা বৈধভাবে বসবাস করতেন না, সে কথা স্বীকার করে নিচ্ছেন লাইনে দাঁড়ানো লোকজনই। এক ব্যক্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সরকার আর রাখবে না, কী করব বলুন। সরকার চাইছে আমরা দেশে ফিরে যাই।”
  • 26 May 2026 10:19 AM (IST)

    Amit Shah in Bengal: ফের রাজ্যে আসছেন অমিত শাহ

    • সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখতে দেশজুড়ে সফর শুরু করছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত, দেশের সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। তাঁর সফর তালিকা রয়েছে পশ্চিমবঙ্গও।
    • স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র খবর, চার রাজ্যে সফর করবেন অমিত শাহ। আজ থেকেই সেই সফর শুরু হচ্ছে। এদিন, রাজস্থানের বিকানের-এ যাবেন তিনি। সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখবেন।
    • আগামী মাসেই আসছেন পশ্চিমবঙ্গে। ১৫ জুন রাজ্যে পা দেবেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কাজ সরজমিনে খতিয়ে দেখবেন। উল্লেখ্য, বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য। তারই মধ্যে অমিত শাহের সীমান্ত সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Published On - May 26,2026 10:17 AM

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত