AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AYUSH Department: স্বাস্থ্য় থেকে আলাদা হচ্ছে, বাংলায় নতুন দফতরের ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা

Separate AYUSH department in West Bengal: সামনেই আন্তর্জাতিক যোগ দিবস। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে নবগঠিত আয়ুষ দফতর এবং ক্রীড়া (স্পোর্টস) দফতর যৌথভাবে এই দিনটি পালন করবে। স্কুল, কলেজ, এনজিও (NGO) থেকে শুরু করে পুলিশ প্রশাসন—সব স্তরেই উৎসবের মেজাজে যোগ দিবস উদযাপিত হবে।

AYUSH Department: স্বাস্থ্য় থেকে আলাদা হচ্ছে, বাংলায় নতুন দফতরের ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা
কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2026 | 3:07 PM
Share

কলকাতা: প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের পথে হাঁটল রাজ্য সরকার। এবার স্বাস্থ্য দফতর থেকে সম্পূর্ণ আলাদা করে একটি স্বতন্ত্র ‘আয়ুষ দফতর’ (AYUSH) গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “সারাদেশে আয়ুষ চিকিৎসার যে বিপুল সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে, রাজ্যকে আমরা তার সাথে যুক্ত করতে চাই। এই দফতরটি পরিচালনার জন্য একজন অত্যন্ত দক্ষ অফিসারকে দায়িত্ব দেওয়া হবে। আজ নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুব শীঘ্রই ক্যাবিনেটের অনুমোদনের জন্য পেশ করা হবে।” একই সাথে স্বাস্থ্য দফতরকে আরও বেশি প্রাধান্য দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সামনেই আন্তর্জাতিক যোগ দিবস। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে নবগঠিত আয়ুষ দফতর এবং ক্রীড়া (স্পোর্টস) দফতর যৌথভাবে এই দিনটি পালন করবে। স্কুল, কলেজ, এনজিও (NGO) থেকে শুরু করে পুলিশ প্রশাসন—সব স্তরেই উৎসবের মেজাজে যোগ দিবস উদযাপিত হবে। তিনি আক্ষেপের সুরে বলেন, “পৃথিবীর ২০০টি দেশ যোগ দিবসকে গ্রহণ করলেও আমরা এতদিন কিছুটা বিচ্ছিন্ন ছিলাম। এবার আমরাও এর সঙ্গে যুক্ত হলাম।”

তবে যোগ দিবস পালনের ক্ষেত্রে এবার থাকছে কড়া নিয়মাবলী। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আয়ুষ বিভাগের নির্দিষ্ট প্রোটোকল মেনেই  যোগ দিবসে অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে। যেখানে যেখানে ‘পাবলিক যোগা’ হবে, তার আগে বাধ্যতামূলকভাবে দু’দিন মহড়া বা রিহার্সাল দিতে হবে। প্রোটোকল ভেঙে বা নিয়ম না মেনে কেউ যোগা করতে পারবেন না। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, “কেউ শুধু ছবি তুলতে যাবেন না।”

Follow Us