AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতারণা! একাধিক মহিলার সঙ্গে নাকি তিনি…, সত্যি জানতে পেরে চমকে ওঠেন রণজয়

Ranjay Bishnu: এমনই পরিস্থিতিতে সামনে এল সম্পূর্ণ অন্য এক খবর। সাইবার অপরাধের শিকার এবার নায়ক। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজেই সবটা জানালেন নায়ক। অভিযোগ উঠছে রণজয় বিষ্ণু নাকি একাধিক মহিলার সঙ্গে কথা বলে থাকেন।

প্রতারণা! একাধিক মহিলার সঙ্গে নাকি তিনি..., সত্যি জানতে পেরে চমকে ওঠেন রণজয়
| Updated on: Mar 05, 2025 | 1:53 PM
Share

বিপত্তিতে এবার রণজয় বিষ্ণু। বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কাজ করছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর মিউডিক ভিডিয়ো। এমনই পরিস্থিতিতে সামনে এল সম্পূর্ণ অন্য এক খবর। সাইবার অপরাধের শিকার এবার নায়ক। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজেই সবটা জানালেন নায়ক। অভিযোগ উঠছে রণজয় বিষ্ণু নাকি একাধিক মহিলার সঙ্গে কথা বলে থাকেন। যদিও সেই ব্যক্তি তিনি নিজে নন। কোনও এক বা একাধিক ব্যক্তি রণজয় বিষ্ণুর নাম করে কথা বলে থাকেন মহিলাদের সঙ্গে। কথা জানতে পেরেই সেই বিষয় তৎপর হন নায়ক। সোশ্যাল মিডিয়ায় নিজেই সকলকে সাবধান করতে হাজির হন তিনি। দ্রুত সকলকে সতর্ক করলেন রণজয়।

বিষয়টা নিজেই জানতে পারেন নায়ক। সম্প্রতি তাঁর এক মহিলা ভক্তই তাঁকে বিষয়টা জানিয়েছেন। রণজয়ের কথায় এক মহিলাকে তাঁর সঙ্গে দেখা হওয়ার পর প্রশ্ন তোলেন, তিনি কেন তাঁকে চিনতে পারছেন না? তাঁর সঙ্গে তো সেই মহিলার প্রতিদিন কথা হয়। শুনে অবাক হয়ে গিয়েছিলেন রণজয়। তারপরই তিনি সোশ্য়াল মিডিয়া লাইভ করার সিদ্ধান্ত নিয়ে বসেন।

এরপরই তিনি বলেন, ‘আমার পরিচয় দিয়ে কেউ কথা বললে তাঁকে বিশ্বাস করবেন না। যাচাই করবেন আগে। আমার প্রোফাইল আমার অফিসিয়াল টিম সামলায়।’ সেলিব্রিটিদের নিয়ে এমন রটনা নতুন নয়, কখনও ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কখনও আবার অভিনয়ে সুযোগ দেওয়ার নামে টাকা তোলা, প্রতিটা ক্ষেত্রেই তাঁরা বারবার সতর্ক করে থাকেন, যাচাই করে নিতে। এবারও ঠিক একইভাবে সরব হলেন রণজয়।

Follow Us
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?