Asit Majumdar: মমতায় সভায় আসার আগে গ্রেফতার, বিকেলে জামিন পেলেন অসিত
Chinsura: চুঁচুড়া হরগৌরীতলার বাসিন্দা জ্যোৎস্না হাজরা অভিযোগ করেছিলেন, ২০১৩ সালে একটি আবাসন প্ল্যান পাশ করাতে চুঁচুড়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদার তাঁদের পদের অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ।

চুঁচুড়া: একুশে জুলাইয়ে (21 July) কালীঘাট তৃণমূলের সভায় যোগ দিতে যাওয়ার ঠিক আগে ফের একবার গ্রেফতার হন চুঁচুড়া পুরসভার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর পাঁচ হাজার টাকার বেল বন্ডে জামিল দেয় চুঁচুড়া আদালত।
চুঁচুড়া হরগৌরীতলার বাসিন্দা জ্যোৎস্না হাজরা অভিযোগ করেছিলেন, ২০১৩ সালে একটি আবাসন প্ল্যান পাশ করাতে চুঁচুড়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদার তাঁদের পদের অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ। একটি গ্যারেজ বিনামূল্যে দানপত্র করে দিতে বলেন চাঁদু দাস নামে এক ব্যক্তিকে। না দিলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। দানপত্র করে দেওয়ার পর প্ল্যানের অনুমোদন পান জ্যোৎস্না হাজরা। পরবর্তী সময়ে দানপত্র বাতিল করার আবেদন জানালে তাঁকে আবার খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই বিষয়ে চুঁচুড়া কোর্টে একটি মামলা দায়ের করেন অভিযোগকারী। সেই মামলা এখনো চলছে। এর মধ্যে গতকাল চুঁচুড়া থানায় সেই ঘটনায় আরও একটি অভিযোগ জানান অভিযোগকারী। তারপর পুলিশ ৩০৮(৫),৩১৬(২) ও ৩১৮(৪), ৩(৫) বিএনএস এর ধারায় মামলা রুজু করে অসিত মজুমদারকে গ্রেফতার করে।
এরপর চুঁচুড়া আদালত তাঁর জামিন মঞ্জুর করে। অসিত মজুমদারের আইনজীবী সুভাশিষ চন্দ বলেন, “আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে মামলায় অসিত মজুমদারকে যুক্ত করা হয়েছিল তা ঠিক না। তাই আদালত জামিন মঞ্জুর করেছে।”
