AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডে কড়া শাস্তির মুখে রণবীর সিং! কী ঘটালেন ‘ধুরন্ধর’ নায়ক?

আচমকা তাঁর এই সিদ্ধান্তের কারণে প্রযোজনা সংস্থার প্রায় ৪৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ফারহানের। গত ১১ এপ্রিল ২০২৬-এ ফারহান আখতার এই বিষয়ে ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন’ (IFTDA)-এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে অফিশিয়ালি এফডব্লিউআইসিই (FWICE)-র কাছে পাঠানো হয়।

বলিউডে কড়া শাস্তির মুখে রণবীর সিং! কী ঘটালেন 'ধুরন্ধর' নায়ক?
| Updated on: May 25, 2026 | 7:38 PM
Share

টালমাটাল পরিস্থিতি বলিউডের ‘ধুরন্ধর’ অভিনেতা রণবীর সিংয়ের কেরিয়ারে। মেগাবাজেট ছবি ‘ডন ৩’ (Don 3) নিয়ে পরিচালক-অভিনেতা ফারহান আখতারের সঙ্গে চলা তীব্র বিরোধের জেরে এবার রণবীরকে বয়কটের ডাক দিল ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ (FWICE)। সোমবার সন্ধ্যায় ফেডারেশনের পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে একটি ‘অসহযোগিতা’র (Non-cooperation directive) নির্দেশিকা জারি করা হয়েছে। যতক্ষণ না প্রযোজকদের দাবি করা ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ এবং এই আইনি জট কাটছে, ততক্ষণ ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও কলাকুশলী বা সদস্য রণবীরের সঙ্গে কাজ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে এই সংগঠন।

মূলত পরিচালক ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিধওয়ানির অভিযোগের ভিত্তিতেই ফেডারেশন এই কড়া সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ‘ডন ৩’ ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ পর্বে চলে আসার পর আকস্মিকভাবেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান রণবীর সিং। আচমকা তাঁর এই সিদ্ধান্তের কারণে প্রযোজনা সংস্থার প্রায় ৪৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ফারহানের। গত ১১ এপ্রিল ২০২৬-এ ফারহান আখতার এই বিষয়ে ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন’ (IFTDA)-এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে অফিশিয়ালি এফডব্লিউআইসিই (FWICE)-র কাছে পাঠানো হয়।

সোমবার রাতে ফেডারেশনের পক্ষ থেকে জারি করা একটি প্রেস রিলিজে জানানো হয়েছে, “ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের পাঠানো অভিযোগপত্রটিকে এফডব্লিউআইসিই অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। ‘ডন ৩’ সিনেমা থেকে অভিনেতা রণবীর সিংয়ের শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর বিষয়টি খতিয়ে দেখতে ফেডারেশনের পক্ষ থেকে একাধিকবার অভিনেতাকে সশরীরে হাজির হওয়ার জন্য যোগাযোগ করা হয়েছিল, যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এর সমাধান সূত্র বের করা যায়।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, রণবীর সিংকে তাঁর বক্তব্য পেশ করার জন্য একে একে তিনটি রিমাইন্ডার নোটিশ পাঠানো হয়েছিল। প্রথম রিমাইন্ডার দেওয়া হয়েছিল গত ২২ এপ্রিল ২০২৬, দ্বিতীয় রিমাইন্ডার পাঠানো হয় ৩০ এপ্রিল ২০২৬ এবং সর্বশেষ তৃতীয় ও চূড়ান্ত রিমাইন্ডার নোটিশটি পাঠানো হয় গত ১৩ মে ২০২৬ তারিখে।

ফেডারেশনের অভিযোগ, বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও রণবীর সিং সশরীরে উপস্থিত হয়ে তাঁর নিজের বয়ান পেশ করেননি এবং বিষয়টিকে একপ্রকার এড়িয়ে গিয়েছেন। আর সেই কারণেই সোমবারের জরুরি বৈঠকের পর এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে শ্রমিক সংগঠন। বলিউড মহলের একাংশের ধারণা, কেরিয়ারে সাম্প্রতিক সাফল্যের পর এই ধরণের বড় মাপের নিষেধাজ্ঞা বা ‘ব্যান’ রণবীর সিংয়ের আগামী প্রজেক্টগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এখন দেখার, এই চরম পদক্ষেপের পর অভিনেতা নিজে বা তাঁর টিম কী প্রতিক্রিয়া দেয়।

Follow Us